বিএনপি মগজে গুম মানবাধিকার লঙ্ঘনের মতো বিষয়গুলো বহন করছে
গুমের ঘটনায় বিএনপি নেতাদের বক্তব্যের প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জামাল উদ্দিন হত্যার ঘটনা উন্মোচিত হওয়ার পরও বিএনপি মুখে যত কথাই বলুক, নিজেরাই মনন-মগজে গুম, হত্যা, ষড়যন্ত্র এবং মানবাধিকার লঙ্ঘনের মত বিষয়গুলো বহন করছে।
শনিবার (১১ ডিসেম্বর) তার বাসভবনে ব্রিফিংকালে এ অনুরোধ জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, এখন তারা সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টায় মেতে উঠেছেন। চট্টগ্রামের বিএনপি নেতা জামাল উদ্দিনকে গুম এবং হত্যার সঙ্গে কারা জড়িত ছিল? তখন তারা আওয়ামী লীগের ওপর দোষ চাপিয়ে ছিল। কিন্তু পরে প্রমাণ হয় বিএনপি নেতারাই জামাল উদ্দিন অপহরণ ও হত্যার সঙ্গে জড়িত ছিল।
গণমাধ্যমের স্বাধীনতা নেই বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। সেই প্রসঙ্গে তিনি বলেন, গণমাধ্যম স্বাধীন এবং হস্তক্ষেপ মুক্ত থেকে কাজ করছে। প্রতিদিন কাগজ, সংবাদে, টকশোতে সরকারের সমালোচনা হচ্ছে। এজন্য তো কোনো গণমাধ্যমের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হয়নি।
বিএনপি নেতাদের বিচার বিভাগ নিয়ে অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগের ওপর ন্যূনতম কোনো হস্তক্ষেপ করছে না। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
তিনি বলেন, বিএনপির কাছে বিচার বিভাগের স্বাধীনতা মানে বিচারের রায় নিজেদের পক্ষে যেতে হবে। তারা রায় নিজেদের পক্ষে গেলে বলে, বিচার বিভাগ স্বাধীন। আর বিপক্ষে গেলে বলে, বিচার বিভাগের ওপর সরকার হস্তক্ষেপ করছে। বিএনপির এ দ্বৈতনীতি জনগণের কাছে এখন স্পষ্ট।
সড়ক ও মহাসড়কে ঘন কুয়াশায় অধিক গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ। তাই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে পরিবহন শ্রমিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান ওবায়দুল কাদের।
গাড়ি চালনার ক্ষেত্রে সবাইকে ফগ লাইট জ্বালানোসহ গতিসীমার বিধি নিষেধ মেনে চলার অনুরোধ জানিয়ে তিনি নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সরকারের চলমান বিভিন্ন পদক্ষেপে সংশ্লিষ্ট সবার সহযোগিতা আশা করেন।
এমএসএম / এমএসএম
চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়
পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা
সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান
রাজনৈতিক স্থিতিশীলতা ভঙ্গুর, শঙ্কায় জিএম কাদের
দেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর অপচেষ্টা হচ্ছে : রিজভী
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত