‘বেতাব’ ছবির গানে মঞ্চ কাঁপালেন সারা
অভিনেত্রী সারা আলি খানের সব ব্যস্ততা এখন নতুন সিনেমা ‘আতরঙ্গি রে’ নিয়ে। প্রমোশনের জন্য ছুটছেন এদিক ওদিক। সুযোগ পেলে সোশ্যাল মিডিয়ায়ও ছবি শেয়ার করছেন। এবার তিনি হাজির হয়েছেন জনপ্রিয় রিয়্যালিটি শো সারেগামাপাতে। সেখানে বেতাব সিনেমার গানে নেচে মঞ্চ একাই কাঁপিয়ে দিলেন অভিনেত্রী।
শোয়ের অন্যতম প্রতিযোগী রাজশ্রী তুমহে ইয়াদ করেঙ্গে গাইতে শুরু করেন। আবেগ ধরে রাখতে না পেরেই সারাও তাল মিলিয়ে নাচতে শুরু করেন। এ কথা অজানা নয়, তার মা অমৃতা সিংয়ের সিনেমার এ বিখ্যাত গান সেই সময়ে বিপুল সাড়া ফেলেছিল। তবে সারা একা নন, তাকে সঙ্গ দেন সঞ্চালক আদিত্য নারায়ণ। কিছুক্ষণ পর নাচ শেষ করেই বলে বসেন, ‘আজ আর রেহাই নেই! মা এ শো এবং তার এ দুঃসাহস অবশ্যই দেখবেন।’ হাসি এবং ভয় দুই মিলিয়েই সারার স্বীকারোক্তি শুনে হেসে ফেলেন সবাই।
সিনেমা নিয়ে সারার উত্তেজনা একেবারে আকাশচুম্বী। তিনি এক সাক্ষাৎকারে বলেন, ছবির পরিচালক আনন্দ সাহেবের সঙ্গে কাজ করে তিনি ধন্য। সবসময় নারী চরিত্রটিকে দারুণ গভীরতার সঙ্গে ফুটিয়ে তোলেন তিনি – গল্পটিকে এমনভাবে তুলে ধরেন সবাই সহজেই আগ্রহী হয়ে ওঠেন। আগেও যেই কটি সিনেমা করেছেন সবকটিই সাফল্য পেয়েছে, এবার তার পালা।
‘আতরঙ্গি রে’ ছবিতে অভিনয় করেছেন ধানুস এবং অক্ষয় কুমারও। দুজনের সঙ্গেই কাজ করে বেজায় খুশি সারা। অক্ষয় নিজেও বেশ আশাবাদী ছবি নিয়ে। সারা বলেন, ধানুস কে তিনি থালাইভা বলেই ডাকেন, অপরদিকে অক্ষয়কে উত্তরের থালাইভা। সবার পরিশ্রম যেন বৃথা না যায়, এমনই বক্তব্য তার।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল