ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ফেরার ইঙ্গিত দিলেন শাহরুখ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২১ বিকাল ৫:২৪

তাকে শেষবার দেখা পর্দায় দেখা গেছে ২০১৮ সালে ‘জিরো’ ছবিতে। এরপর কেটে গেছে প্রায় আড়াই বছর। চলতি বছরের গোড়ার দিকে জানা গিয়েছিল ‘পাঠান’ ছবির মাধ্যমে ফের পর্দায় ফিরবেন শাহরুখ। সেই মত শুটিংও শুরু হয়েছিল। তবে লকডাউনের কারণে তা বন্ধ হয়ে যায়। এবার নিজেই অনুরাগীদের পর্দায় ফেরার ইঙ্গিত দিলেন বলিউড বাদশা।

সম্প্রতি ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে মুখে গজিয়ে ওঠা দাড়ি কেটে ফেলার কথা জানিয়েছেন শাহরুখ। কিছুটা হেঁয়ালি করে তিনি লেখেন, ‘তারা বলেন, মাস ও দাড়ি দিয়ে সময়ের পরিমাপ করা হয়। এবার এই দাড়ি ছেঁটে কাজে ফেরার সময় হয়েছে। আশাকরি যারা কাছে ফিরেছেন, তারা সকলেই সুস্থ আছেন। নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, শিগগিরই কাজ শুরু হবে।’

কিং খানের এই পোস্টের নিচে কমেন্টের বন্যা বয়ে গেছে। বহু অনুরাগী প্রিয় তারকার প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। অনেকেই লিখেছেন, তারা শাহরুখ খানের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন।

‘পাঠান’ ছবিটি এ বছরই মুক্তি পাওয়ার কথা ছিল। তবে করোনার দ্বিতীয় ঢেউ আর লকডাউনের কারণে পুরো পরিকল্পনা বাতিল হয়ে যায়। নতুন পরিকল্পনা অনুযায়ী, ছবিটি মুক্তি পাবে ২০২২ সালে। এই ছবিতে শাহরুখ ছাড়াও রয়েছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।

প্রীতি / প্রীতি

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে