ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সোনারগাঁয়ে হত্যা মামলায় একজনের ফাঁসি, ৯ জনের যাবজ্জীবন


রমজান হাসান, সোনারগাঁও  photo রমজান হাসান, সোনারগাঁও
প্রকাশিত: ১২-১২-২০২১ বিকাল ৫:৭

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে কলেজছাত্র হত্যা মামলায় এক আসামিকে মৃত্যুদণ্ড এবং ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার (১২ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত এ রায় ঘোষণা করে। রায়ে প্রধান আসামি জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করে আদালত।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- নজরুল, আলমগীর, বাসাদ, আসাদ, কামাল, শাহ জামাল, জুয়েল, মমতা বেগম, কল্পনা বেগম। দণ্ডপ্রাপ্ত ১০ আসামির মধ্যে সাতজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। জাহিদুল, বাসাদ ও আলমগীর পলাতক রয়েছেন।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২০১১ সালের ৯ নভেম্বর সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের মুছাচর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে আসামিরা শহীদুল্লার বাড়িতে টেঁটা ও ধারালো ছুরিসহ হামলা চালায়। এ সময় শহীদুল্লার কলেজ পড়ুয়া ছেলে মফিজুল ইসলামকে টেঁটা দিয়ে হত্যা করে। একই সময় বাড়িঘরে ব্যাপক ভাংচুর চালানো হয়। এতে আরো কয়েকজন আহত হন। ওই ঘটনায় হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা শহীদুল্লাহ। তদন্ত শেষে পুলিশ ১০ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। ১০ বছর পর এ মামলার রায় ঘোষণা করে আদালত। রায়ে প্রধান আসামি জাহিদুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত। একই সাথে ৫০ হাজার টাকা অর্থদন্ডও করা হয়েছে। বাকি ৯ আসামির প্রত্যেককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত।

জাসমিন আহমেদ আরো বলেন, এটি একটি যুগান্তকারী রায়। দশজন আসামির সকলেই সাজাপ্রাপ্ত হয়েছে। এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ মামলায়  মোট ১২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এমএসএম / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন