বাঁধাকপির সুস্বাদু পায়েস
পায়েস খেতে কে না পছন্দ করেন! আতপ চালের পায়েস থেকে শুরু করে গাজর, লাউসহ বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি করা হয় পায়েস। তবে কখনো কী বাঁধাকপির পায়েস খেয়েছেন? শীত আসতেই বাজার ভরে উঠেছে বাঁধাকপিতে। দামেও সস্তা। এ সময় নিশ্চয়ই দৈনিক পাতে রাখছেন বাঁধাকপির কোনো না কোনো পদ।
শুধু তরকারির পদই নয় সালাদ থেকে শুরু করে নাস্তা এমনকি পায়েসও তৈরিতেও ব্যবহার করা যায় বাঁধাকপি দিয়ে। জেনে নিন জিভে জল আনা বাঁধাকপির পায়েশের তৈরির রেসিপি-
উপকরণ : বাঁধাকপি কুঁচি ২ কাপ, দুধ ৩ লিটার, চিনি ২ কাপ, কিশমিশ ১ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ টেবিল চামচ এবং লবণ পরিমাণমতো।
পদ্ধতি : প্রথমে দুধ জ্বাল দিয়ে ঘন করে নিন। এবার বাঁধাকপি কুঁচি হালকা করে ভাঁপ দিয়ে নিন। ঘন দুধের মধ্যে ভাঁপ দেওয়া বাঁধাকপি কুঁচি, চিনি ও লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন।
কিছুক্ষণ জ্বাল দেওয়ার পর ঘন হয়ে এলে পেস্তা কুঁচি ও কিসমিস মিশিয়ে নামিয়ে নিন। এভাবেই খুব সহজে তৈরি করতে পারেন বাঁধাকপির পায়েস।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত