এশিয়ায় প্রভাবশালী দেশের তালিকায় বাংলাদেশ ১৯তম
এশিয়ায় প্রভাবশালী দেশের তালিকা প্রকাশ করেছে লোই ইনস্টিটিউট। তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট। দ্বিতীয় স্থানে চীন, তৃতীয় জাপান ও চতুর্থ স্থানে আছে ভারত। র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৯তম। বাংলাদেশের চেয়ে চার ধাপ এগিয়ে পঞ্চদশ স্থানে রয়েছে পাকিস্তান। বাংলাদেশের পরে আছে শ্রীলংকা, মায়ানমার এবং নেপাল।
প্রতিবছর লোই ইনস্টিটিউট মহাদেশ ভিত্তিক প্রভাবশালী দেশের তালিকা প্রকাশ করে থাকে। এরই ধারাবাহিকতায় রোববার এশিয়ার প্রভাবশালী দেশের সূচক প্রকাশ করেছে সংস্থাটি। নির্দিষ্ট অঞ্চলে কোনো দেশের ব্যবসাবাণিজ্য, সামরিক ও কূটনৈতিক তৎপরাতার ভিত্তিতে এই সূচক তৈরি করা হয়।
এর আগে গত বছর এশিয়ায় প্রভাবশালী দেশগুলোর তালিকার শীর্ষে ছিল চীন, দ্বিতীয় ছিল ভারত। আগের বছরে তিন নম্বরে থাকা যুক্তরাষ্ট্র এবার ওঠে এসেছে শীর্ষস্থানে। করোনা মহামারি চলাকালীন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন ও ভারত তাদের সার্বিক প্রভাব অনেকটা হারিয়েছে। এ বিষয়ে লোই ইনস্টিটিউটের প্রতিবেদনে বলা হয়েছে যে, মহামারির সময়ে আন্তর্জাতিক অবস্থানের পরিবর্তন হয়েছে। এশিয়ায় আর্থিক, সামরিক, কূটনৈতিক ক্ষেত্রে চীন ও ভারত তাদের ক্ষমতা হারিয়েছে। যুক্তরাষ্ট্র শক্তিধর হয়েছে। জো বাইডেন প্রশাসন এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সবকটি ক্ষেত্রে এগিয়েছে।
জামান / জামান
সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী
২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার
সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দিলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হতে পারে
ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আইভ্যাকের নতুন বার্তা
মেট্রোরেল লাইনে কুকুর, ট্রেন চলাচলে বিঘ্ন
রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়
ধানমন্ডি লেকের পাশে হবে নজরুল সরোবর : প্রশাসক
ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন তাবলীগের
রাজধানীতে এসি বিস্ফোরণে মেকানিকের মৃত্যু
বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী