যুক্তরাষ্ট্রে নায়ক বাপ্পী, দেশে প্রস্তুত নায়িকা মিতু
বাপ্পী চৌধুরী ও জাহারা মিতু খেলার জগতের নয়, বিনোদনের মানুষ। সিনেমায় তাদের বিচরণ। তাই সিনেমাতেই হ্যাট্রিক করলেন দু’জন। পরপর তিনটি সিনেমায় যুক্ত হয়েছেন তারা। গত ফেব্রুয়ারিতে ‘যন্ত্রণা’ দিয়ে সূচনা, এরপর সেপ্টেম্বরে ‘জয় বাংলা’ এবং এবার ‘কুস্তিগীর’।
নতুন এই সিনেমা নির্মাণ করবেন শাহীন সুমন। শনিবার (১১ ডিসেম্বর) সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জাহারা মিতু। তবে বাপ্পী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। তাই তার লিখিত চুক্তি হয়নি। তবে মৌখিক আলাপ সম্পন্ন হয়ে গেছে।
বলে রাখা প্রয়োজন, বাপ্পীর নায়ক হিসেবে অভিষেক হয়েছিল শাহীন সুমনের হাত ধরেই। তার পরিচালিত ‘ভালোবাসার রঙ’ দিয়ে ঢালিউডে পা রাখেন তরুণ এ নায়ক। এরপর তারা একসঙ্গে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’ সিনেমাগুলো উপহার দেন।
আবারও প্রিয় নির্মাতার সিনেমায় যুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাপ্পী। বললেন, ‘শাহীন সুমন ভাইয়ের সিনেমা দিয়ে আমার চলচ্চিত্র যাত্রা শুরু। গুণী এ নির্মাতার সঙ্গে জুটি হয়ে পরপর তিনটি সিনেমায় কাজ করি। মাঝে বিভিন্ন কারণে আমাদের একসঙ্গে কাজ করা হয়নি। আবারও তার সঙ্গে কাজ করতে পারছি- এটা আমার জন্য বিশেষ কিছু। শাহীন ভাই আমার জন্য সবসময়ই লাকি চ্যাম্প। আশা করি, এবারও ভালো কিছু হবে।’
অন্যদিকে জাহারা মিতু এরই মধ্যে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছেন। তবে এখনো বড় পর্দায় তার অভিষেক হয়নি। নতুন সিনেমায় যুক্ত হওয়ার অনুভূতি প্রকাশ করে তিনি ফেসবুকে লিখেছেন, “অত্যন্ত আনন্দের আমার পঞ্চম সিনেমার ঘোষণা করছি। সফল নির্মাতা শাহীন সুমন ভাইয়ের পরিচালনায় ‘কুস্তিগীর’। তার সঙ্গে কাজের সুযোগ পাওয়া বড় প্রাপ্তি। চলুন বড় পর্দা মাতিয়ে তুলি একটি অসাধারণ গল্পে।”
সিনেমাটি প্রযোজনা করছে সচেতন মিডিয়া। আগামী ২২ ডিসেম্বর থেকে এর শুটিং শুরু হবে।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল