ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

বেঁচে আছেন ইত্যাদির নাতি, কমেডিয়ান মোস্তাফিজের মৃত্যু


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৬-২০২১ বিকাল ৬:৭

বিটিভির জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নিয়মিত অভিনেতা শওকত আলী তালুকদার নিপু মারা গেছেন বলে গুজব ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। অবস্থা এমন পর্যায়ে চলে গেছে যে শেষ পর্যন্ত ওই অভিনেতাকে ভিডিওবার্তার আশ্রয় নিতে হয়। সেই ভিডিওবার্তায় অভিনেতা নিজেই জানিয়েছেন তিনি বেঁচে আছেন।

ভিডিওবার্তায় নিপু বলেন, ‘দর্শক আমি নিপু, আপনাদের প্রিয় নাতি। আমার ছোট ভাই পলাশের ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করছি। গতকাল কোনো একটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশ পেয়েছে, বাংলাদেশ চলচ্চিত্রের এক নাতি মারা গেছেন। তবে আমি ইত্যাদির নাতি, আপনাদের প্রিয় নাতি এখনো জীবিত আছি। সবাই দোয়া করবেন, যেন দীর্ঘদিন আপনাদের মাঝে থাকতে পারি।’

নিপুর মৃত্যুর খবরটি গুজব হলেও মারা গেছেন আরেক কৌতুক অভিনেতা মোস্তাফিজুর রহমান। হারুণ কিসিঞ্জার, চিকন আলী প্রমুখের সঙ্গে বিভিন্ন সময় অভিনয়ে দেখা গেছে তাকে। কিছু সিনেমাতেও কাজ করেছেন মোস্তাফিজ।

শ্বাসকষ্টজনিত কারণে মোস্তাফিজের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন কৌতুক অভিনেতা চিকন আলী।তিনি জানান, ১০ জুন (বৃহস্পতিবার) রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোস্তাফিজের মৃত্যু হয়। মোস্তাফিজুর রহমানের বাড়ি জয়পুরহাটে। ওই জেলার পাঁচবিবি থানার কুসুম্বা ইউনিয়নের সারা পাড়া তার বাড়ি।

অভিনেতা মোস্তাফিজুর রহমানের মৃত্যুকেই শওকত আলী তালুকদার নিপুর মৃত্যু বলে গুজব ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে!

এমএসএম / এমএসএম

‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

মাহি আসছেন তিন রূপে

মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন

প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

বাপ্পির লেখা গান গাইবেন সামিনা চৌধুরী- "কেনো দূরত্ব বাড়ে শুধু, ভালোবাসা বাড়ে না"