সত্যিই কি গুরুতর অসুস্থ সামান্থা?
বলিউড তারকা সামান্থা রুথ প্রভুর ভক্তরা এখন বড় চিন্তায়। শোনা যাচ্ছে, গুরুতর অসুস্থ হয়ে এ অভিনেত্রী হাসপাতালে ভর্তি। সত্যিই কি তাই? বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছেন সামান্থার ম্যানেজার মহেন্দ্র। তার মুখপাত্র ভামসি শেখরও অভিনেত্রীর শরীরের অবস্থা নিয়ে আপডেট দিয়েছেন।
সেখান থেকেই জানা যাচ্ছে, যে সময় সামান্থার হাসপাতালে ভর্তির কথা রটেছে সে সময় অন্ধ্র প্রদেশের একটি দোকান উদ্বোধনে যান অভিনেত্রী। এখানেই শেষ নয়, কাড়াপার আমিন পীর দরগাতেও আশীর্বাদ নিতেও গিয়েছিলেন ফ্যামিলি ম্যানের রাজি। ভামসি লিখেছেন, ‘সামান্থা ভালো আছেন। গুজবে বিশ্বাস করবেন না।’ কোথা থেকে রটল গুজব? সামান্থা হাসপাতালে গিয়েছিলেন এ কথা মিথ্যা নয়। তবে তিনি গুরুতর অসুস্থ নয়। সর্দি-কাশির জন্য হায়দ্রাবাদের একটি হাসপাতালে যেতে হয়েছিল তাকে। যদিও হাসপাতালে ভর্তি হতে হয়নি। আপাতত তিনি বিশ্রামে রয়েছেন।
ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ দিয়েই অভিনেত্রী সামান্থাকে চিনেছেন দর্শক। যদিও দক্ষিণী ইন্ডাস্ট্রিতে তার বেশ কয়েক বছরের ক্যারিয়ার। গত ২ অক্টোবর দাম্পত্য বিচ্ছেদের কথা জানিয়েছিলেন সামান্থা এবং নাগা। তারপর থেকে লাগাতার অভিনেত্রীকে ট্রল করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় লাগাতার নেগেটিভ কমেন্ট দেখতে দেখতে দৃশ্যতই ক্লান্ত হয়ে পড়েছেন তিনি।
সামান্থা পাবলিক ফিগার। তাই তার ব্যক্তি জীবন নিয়ে সাধারণ দর্শকের কৌতূহল থাকাকে অস্বাভাবিক বলে মনে করেন না তিনি। কিন্তু সমালোচনা বা ভিন্ন মত পোষণেরও নির্দিষ্ট ধরন রয়েছে বলে মনে করেন তিনি। সামান্থার কথায়, ‘আমি তো পূর্ণ সমর্থন চাইছি না। ভিন্ন মত তো থাকবেই। কিন্তু আমাদের মধ্যে এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। আমি শুধু এটুকু অনুরোধ করতে পারি, খারাপ লাগাগুলো আরও একটু ভদ্রভাবে পেশ করলে ভালো হয়।’
এমএসএম / এমএসএম
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’