বিনিয়োগবান্ধব পরিবেশের কারণে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে দেশ : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী
অবকাঠামোগত উন্নয়ন ও স্থিতিশীল বিনিয়োগবান্ধব পরিবেশের কল্যাণে অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে বলে উল্লেখ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। পণ্যবৈচিত্র্য ও পণ্যের গুণগত মানোন্নয়নের কারণে বিদেশেও রপ্তানি বেড়েছে।বহির্বিশ্বের সঙ্গে বাণিজ্যিক ও অর্থনৈতিক মিথষ্ক্রিয়া সম্প্রসারিত করতে পারলে বাণিজ্য অংশীদাররা এদেশে বিনিয়োগের ক্ষেত্রে আরো উদ্বুদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন।
বিএমসিসিআই সভাপতি রকিব মোহাম্মদ ফখরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. গোলাম সরোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাসিমের প্রেরিত বার্তা শোনানো হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।এতে বিএমসিসিআইয়ের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ২০তম বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ আলমাস কবীর ও বিএমসিসিআই পরিচালনা পর্ষদের সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর
Link Copied