করোনার কারণে কারিনার বাড়ি সিলগালা
বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান ও তার বান্ধবী অমৃতা আরোরার করোনা আক্রান্ত হওয়ায় খবর ছড়িয়ে পড়ে গত সোমবার। এবার জানা গেছে, করোনায় আক্রান্ত হওয়ার জের ধরে সিলগালা করে দেওয়া হয়েছে কারিনা কাপুরের বাড়ি।
করোনাবিধি ভেঙে একাধিক পার্টি করেছেন কারিনা-অমৃতারা, এমন অভিযোগ করেছে বৃহন্মুম্বাই পৌরসভা (বিএমসি)। বিবৃতিতে জানানো হয়েছে 'কারিনা কাপুর খানের বাড়ি সিলগালা করা হয়েছে। তিনি এখনও পর্যন্ত আমাদের সঠিক তথ্য দেননি, তবে আমাদের অফিসাররা চেষ্টা করছেন কতজন ওনার সংস্পর্শে এসেছেন সেই ব্যাপারটি নিশ্চিতভাবে জানতে।’
এই বিবৃতির পর দ্রুত ইনস্টাগ্রামে একটি বার্তা দেন কারিনা। অভিনেত্রী বলেন, ‘আমার করোনা রিপোর্ট পজিটিভি। আমি সেটা জানামাত্রই নিজেকে আইসোলেট করে নিয়েছি, এবং সবরকম নিয়মবিধি মেনে চলছি। আমি অনুরোধ জানাচ্ছি যারা আমার সংস্পর্শে এসেছেন দয়া করে টেস্ট করিয়ে নিন। আমার পরিবার এবং স্টাফদের সকলের করোনা টিকার ডাবল ডোজ নেওয়া রয়েছে এবং তাদের কভিডের কোনও উপসর্গ নেই।’
কারিনা আরও বলেন, 'সৃষ্টিকর্তার দোয়ায় আমি ভালো আছি। আশা করছি খুব দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে উঠব।’
বর্তমানে সেলফ আইসোলেশনে রয়েছেন কারিনা ও অমৃতা। গত কয়েক দিনে তাদের সংস্পর্শে যারা এসেছেন, তাদেরও করোনা টেস্ট করার পদক্ষেপ নেওয়া হয়েছে। এই তালিকায় থাকছেন কারিশমা কাপুর, মালাইকা আরোরা, সোনম কাপুর ও রিয়া কাপুরসহ বেশ কয়েকজন।
প্রসঙ্গত, কারিনা কাপুরকে সর্বশেষ পর্দায় দেখা গেছে ২০২০ সালে। ‘আংরেজি মিডিয়াম’ নামের সেই সিনেমায় তিনি অভিনয় করেছিলেন ইরফান খানের সঙ্গে। বর্তমানে তার হাতে রয়েছে বহুল আলোচিত ‘লাল সিং চাড্ডা’ সিনেমাটি। এতে কারিনা জুটি বেঁধেছেন আমির খানের সঙ্গে। এছাড়া হানসাল মেহতার পরিচালনায় আরেকটি সিনেমায়ও যুক্ত রয়েছেন অভিনেত্রী।
এমএসএম / এমএসএম
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!
ছুটির আমেজ দ্বিগুণ করতে যা দেখবেন ওটিটিতে
পোস্টারে ব্যক্তিগত ছবি, প্রভার ক্ষোভ, অতঃপর পরিবর্তন
বিরতি ভাঙছেন তটিনী