ইটাভাটাগুলোকে অবিলম্বে ব্লক উৎপাদনের কাজ শুরুর আহ্বান পরিবেশ সচিবের
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল বলেছেন, দেশের প্রচলিত ইটাভাটাগুলোকে পরিবেশবান্ধব ব্লক উৎপাদনের জন্য রূপান্তরের কাজ এখনই শুরু করতে হবে। পরিবেশ সুরক্ষায় সরকারি কাজে ২০২৫ সালের মধ্যে প্রচলিত ইটের ব্যবহার শূন্যের কোটায় নিয়ে আসতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এক্ষেত্রে ব্লক উৎপাদকারী উদ্যোক্তাদের বিভিন্নভাবে প্রণোদনা প্রদানের বিষয়টি বিবেচনা করছে সরকার। আজ বুধবার (১৫ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের মিলনায়তনে অনুষ্ঠিত ‘এফএএল-জি ইট উৎপাদন, প্রদর্শনী ও প্রশিক্ষণ প্রকল্পের কর্মশালা’য় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ সচিব এসব কথা বলেন।
পরিবেশ সচিব বলেন, পরিবেশ সুরক্ষা এখন সাংবিধানিক বাধ্যবাধকতা। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রেও পরিবেশ সুরক্ষা অন্যতম পূর্বশর্ত। তাই, মারাত্মকভাবে পরিবেশ দূষণকারী প্রচলিত পোড়া ইটের পরিবর্তে পরিবেশ বান্ধব ব্লক ইট অথবা ফ্লাই এশ, লাইম ও জিপসামের তৈরি FAL-G ইটের ব্যবহার করতে হবে । তিনি বলেন, সকল ক্ষেত্রে পরিবেশ বান্ধব নির্মাণ সামগ্রী ব্যবহার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (জলবায়ু পরিবর্তন) মো. মিজানুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (পরিবেশ) মো. মনিরুজ্জামান, অতিরিক্ত সচিব (উন্নয়ন) সঞ্জয় কুমার ভৌমিক এবং বাংলাদেশ ইটভাটা মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান প্রমুখ।
এফএএল-জি ব্লকের ওপর উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বস্তু ও ধাতবকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর ফাহমিদা গুলশান এবং অন্যান্য ব্লক প্রযুক্তির ওপর উপস্থাপনা করেন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট ঢাকার সাবেক প্রিন্সিপাল রিসার্চ অফিসার মো. আকতার হোসেন সরকার। এছাড়াও বিভিন্ন দপ্তর/সংস্থার প্রতিনিধি ও বিশেষজ্ঞগণ বক্তব্য উপস্থাপন করেন।
এমএসএম / জামান
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণে শীর্ষে লাহোর
Link Copied