ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে : মির্জা ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২১ দুপুর ১২:৫

বিজয় দিবসে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সাড়ে ৯টার দিকে জাতীয় স্মৃতিসৌধের শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, যাদের ত্যাগের বিনিময়ে স্বাধীনতা এসেছে, তাদের শ্রদ্ধা জানাই। আমরা যে লক্ষ্য নিয়ে যুদ্ধ করেছিলাম, তা অর্জন হয়নি। আজ দেশ থেকে গণতন্ত্র বিলীন হয়েছে।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের আশা-আকাঙ্ক্ষা ছিল গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার। কিন্তু তা হয়নি। আজ এই স্বৈরাচারী-কর্তৃত্ববাদী আওয়ামী সরকার একদলীয় সরকার প্রতিষ্ঠা করেছে।

বিএনপির মহাসচিব বলেন, আওয়ামী লীগ একদলীয় সরকার প্রতিষ্ঠা করে বিরোধী দলকে নির্মূল করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ঝুলিয়ে দিয়ে তাকে গ্রেফতার করেছে।

তিনি আরও বলেন, বেগম জিয়া আজ অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি। তাকে বিদেশে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না। আমরা আবারও সংগ্রামের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করব এবং দেশকে মুক্ত করব ইনশা আল্লাহ।

এর আগে বিজয়ের প্রথম প্রহরে শহীদবেদিতে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সৌধ প্রাঙ্গণ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

এমএসএম / এমএসএম

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন