ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

এবার বাদুড়ের দেহে মিলল করোনার নতুন ২৪ ধরন


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১০:৪১

নতুন নতুন রূপ নিয়ে করোনাভাইরাস বিশ্বের স্বাস্থ্য ব্যবস্থাকে অকেজো করে দিচ্ছে। সম্প্রতি বাদুড়ের দেহে ২৪ ধরনের নতুন করোনা ভাইরাসের সন্ধান পেলেন চীনের গবেষকরা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, নতুন যে ভাইরাসগুলোর সন্ধান পাওয়া গেছে, এরমধ্যে জিনগত দিক থেকে কোভিড-১৯-এর সঙ্গে একটি ভাইরাসের বেশ মিল রয়েছে।

জার্নাল সেল বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত সেই রিপোর্টে চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, সব মিলিয়ে আমরা বিভিন্ন বাদুড় প্রজাতির দেহে ২৪টি নোভেল করোনাভাইরাসের জিনকে একত্রিত করেছি। এর মধ্যে রয়েছে করোনাভাইরাসের সার্স-কোভ-২ প্রজাতির জিনও।

গবেষণার জন্য ২০১৯ সালের মে থেকে গত বছরের নভেম্বর পর্যন্ত বনে থাকা বাদুড়েরর নমুনা সংগ্রহ করেছেন গবেষকরা। বিশেষ করে বাদুড়ের মল-মূত্র এবং মুখের লালারস সংগ্রহ করেন তারা।

চীনা গবেষকদের বক্তব্য, সেই গবেষণা থেকে একটি এমন ভাইরাস পাওয়া গেছে, জিনগত দিক থেকে যেটির সঙ্গে সার্স-কোভ-২ প্রজাতির মিল আছে। যে প্রজাতির কারণে মহামারি শুরু হয়। কোষের সঙ্গে যুক্ত করলে সার্স-কোভ-২ প্রজাতির সঙ্গে নতুন করে পাওয়া একটি ভাইরাসের ‘স্পাইক প্রোটিন’ এবং গঠনের দিক থেকে সামান্য কিছু পার্থক্য রয়েছে।

প্রতিবেদেনে চীনা গবেষকরা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম চীনে গবেষণা চালিয়ে যে তথ্য পাওয়া গেছে, তা থেকেই প্রমাণিত হয়- বাদুড়ের দেহে কত পরিমাণ করোনাভাইরাস আছে। সেইসঙ্গে কতগুলো করোনাভাইরাস মানুষের দেহে ছড়িয়ে পড়তে পারে, তারও আন্দাজ পাওয়া গেছে।

তাদের বক্তব্য, এই ফলাফল থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে, সার্স-কোভ-২ প্রজাতির সঙ্গে মিল থাকা ভাইরাসগুলো বাদুড়ের দেহে আছে। কয়েকটি অঞ্চলে সেই ভাইরাসের দাপট বেশ হতে পারে।

জামান / জামান

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত