পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি
সীমান্ত এলাকায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। শুক্রবার ৫ (ডিসেম্বর) গভীর রাতে এ ঘটনা ঘটে। দুই দেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আফগান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ জানান, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় হামলা চালিয়েছে। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর একজন মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে অযৌক্তিকভাবে গুলি চালানো শুরু করে।
পাকিস্তানি মুখপাত্র মুশাররফ জাইদি বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং নিজেদের ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তায় অঙ্গীকারবদ্ধ।
এই গোলাগুলির ঘটনা আসে সপ্তাহের শুরুতে ব্যর্থ শান্তি আলোচনার পর। যদিও উভয় দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখতে সম্মত হয়েছিল।
গত সপ্তাহে সৌদি আরবে অনুষ্ঠিত এই বৈঠক ছিল কাতার, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতায় চলমান আলোচনার সর্বশেষ ধাপ, যার উদ্দেশ্য ছিল অক্টোবরের প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উত্তেজনা কমানো।
পাকিস্তানের অভিযোগ—আফগানিস্তানভিত্তিক জঙ্গিরা সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে আফগান নাগরিকদের জড়িত আত্মঘাতী হামলাও।
তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানের ভেতরের নিরাপত্তা পরিস্থিতির জন্য তারা দায়ী নয়।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে সীমান্তে অক্টোবরের সংঘর্ষই ছিল সবচেয়ে প্রাণঘাতী, যেখানে বহু মানুষ নিহত হন।
Aminur / Aminur
বৈশ্বিক বাজারে কমেছে তেলের দাম, ১১ দিনের মধ্যে সর্বনিম্ন
সিরিয়ায় গোলাবারুদের ডিপোতে সিরিজ বিস্ফোরণ, চার জন আহত
ইউক্রেনের ড্রোন হামলার মধ্যেই পার্লামেন্ট নির্বাচনে জয়ের পথে পুতিনের দল
ইয়েমেনের মারিবে ভয়াবহ সেনা-হুথি সংঘাত, ৮০ জনের বেশি হুথি যোদ্ধা নিহত
জ্বালানির বাড়তি কর বাতিলের দাবিতে পাকিস্তান জামায়াতের ট্রেন মার্চ
লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার
সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা
অবস্থান পরিবর্তনের ইঙ্গিত, হুথিদের ওপর হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে
মস্কোতে ইউক্রেনের বিশাল ড্রোন হামলা