বিলাসবহুল গাড়ি কিনলেন কিয়ারা, দাম কত?
বলিউডের এই প্রজন্মের সেনসেশন কিয়ারা আদভানি। পরপর বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। তার রূপের আবেদন ও অভিনয়ে মাতোয়ারা দর্শক। তাই বলিউডে তার চাহিদাও তুঙ্গে। একইভাবে আয়-রোজগার বেড়েছে ব্যাপক হারে।
বুধবার (১৫ ডিসেম্বর) কিয়ারার সম্পদের ভাণ্ডারে যুক্ত হয়েছেন নতুন গাড়ি। বিলাসবহুল এই গাড়ি কিনতে তিনি ব্যয় করেছেন ১ কোটি ৫৬ লাখ রুপিতে। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি টাকার বেশি।
কিয়ারার নতুন গাড়ির মডেল ‘অডি এ ৮ এল’। কালো রঙের এই গাড়ি ছাড়াও তার তিনটি বিলাসবহুল গাড়ি রয়েছে। এগুলো হলো- বিএমডব্লিউ এক্স ৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ ডি।
অডি ইন্ডিয়ার অফিসিয়াল টুইটারে সদ্য কেনা গাড়ির সঙ্গে কিয়ারার একটি ছবি পোস্ট করে লেখা হয়, “প্রগতি ও সৃজনশীলতা একসঙ্গে এগিয়ে যাবে। অডি’র অভিজ্ঞতা নেওয়ার জন্য কিয়ারা আদভানিকে স্বাগত জানাচ্ছি।’’
উল্লেখ্য, কিয়ারা আদভানি অভিনয় শুরু করেন ২০১৪ সালের ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে। এরপর জনপ্রিয়তা পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে। ২০১৯ সালে ‘কবির সিং’ সিনেমার মাধ্যমে বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান কিয়ারা।
তাকে সর্বশেষ দেখা গেছে গত আগস্টে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমায়। এটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। বর্তমানে কিয়ারার হাতে রয়েছে ‘জুগ জুগ জিও’, ‘ভুল ভুলাইয়া ২’সহ বেশ কিছু সিনেমা।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল