ঢাকা বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

ওবায়দুল কাদের সুস্থ, বাসায় ফেরার অপেক্ষা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-১২-২০২১ রাত ৯:৩১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নতি হয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে ওবায়দুল কাদেরের শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএসএমএমইউ উপাচার্য ও মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ওবায়দুল কাদের প্রায় পুরোপুরি সুস্থ আছেন। রক্তচাপ, অক্সিজেন সার্কুলেশন সবকিছু স্বাভাবিক। এবার তার বাসায় ফেরার অপেক্ষা। আশা করছি দু’একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

শারফুদ্দিন আহমেদ বলেন, শুরুতে যখন তিনি হাসপাতালে এসেছিলেন, তখন তার বুকে একটু ব্যথা ছিল, ডায়াবেটিস একটু বেশি ছিল, হার্টে একটু সমস্যা ছিল। সবকিছু এখন স্বাভাবিক রয়েছে। খুব দ্রুতই তিনি বাসায় ফিরবেন, আমরা সবাই ওনার জন্য দোয়া করি।

বুকে ব্যথা নিয়ে গত বুধবার (১৪ ডিসেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় গঠন করা হয় ১০ সদস্যের মেডিকেল বোর্ড। বোর্ডের তত্ত্বাবধানে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।

২০১৯ সালের ৩ মার্চ অসুস্থ হয়েছিলেন ওবায়দুল কাদের। সে সময় তাকে বিএসএমএমইউ'র কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে তার করোনারি ধমনিতে ৩টি ব্লক পাওয়া যায়। উন্নত চিকিৎসার জন্য ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা শেষে ওই বছরের ১৫ মে তিনি দেশে ফেরেন।

এমএসএম / এমএসএম

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’