ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

বন্ধুর সঙ্গে প্রসূনের বাগদান সম্পন্ন


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১১:৩৬

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন লাক্স চ্যানেল আই সুপারস্টার খ্যাত অভিনেত্রী প্রসূন আজাদ। শনিবার (১২ জুন) সন্ধ্যায় তার বাগদান সম্পন্ন হয়েছে। প্রসূন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। তার হবু বরের নাম ফারহান। পেশায় ব্যবসায়ী। তিনি প্রসূনের দীর্ঘদিনের বন্ধু। ফারহানের মা ও তার পরিবারের সদস্যরা প্রসূনদের বাসায় এসে আংটি পরিয়ে দিয়ে গেছেন বলেও জানান প্রসূন।

তিনি আরো জানান, আমার হবু বরের নাম ফারহান। ও কৃষি খামার ব্যবসার সঙ্গে জড়িত। পুরান ঢাকার ছেলে। আপাতত আর বেশি কিছু বলতে চাচ্ছি না।

উল্লেখ্য, ২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারআপ হন প্রসূন। এরপর নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপনচিত্র- সব মাধ্যমে নিয়মিত কাজ করতে থাকেন। তবে মাঝে অভিনয়ের প্রতি অমনোযোগী হয়ে পড়েন অভিনেত্রী।

‘অচেনা হৃদয়’ দিয়ে সিনেমায়ও পা রাখেন তিনি। ২০১৪ সালে মুক্তি পায় তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘সর্বনাশা ইয়াবা’। রাশিদ পলাশের ‘পদ্মাপুরান’, নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’ সিনেমাসহ আরো কিছু কাজ রয়েছে অভিনেত্রীর হাতে।

জামান / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে