মিস ওয়ার্ল্ড-এর ফাইনাল স্থগিত
আচমকাই স্থগিত করা হয়েছে মিস ওয়ার্ল্ডের চূড়ান্ত আয়োজন। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে পুয়ের্তো রিকোতে শীর্ষ ১০ জনকে নিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু হুট করেই করোনার থাবা পড়েছে সংশ্লিষ্টদের মধ্যে। এ কারণেই স্থগিত করা হয়েছে আসর।
জানা গেছে, মিস ওয়ার্ল্ড-এর ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথানিয়মে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রতিযোগীসহ ১৭ জনের আসে করোনা পজিটিভ। এজন্য তাৎক্ষনিক আয়োজনটি স্থগিত করা হয়। তবে আগামী ৯০ দিনের মধ্যেই এটা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
করোনায় আক্রান্ত প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ভারতের মানাসা বারাণসীও। তিনি মিস ইন্ডিয়া খেতাব জয় করে চূড়ান্ত পর্বের জন্য পুয়ের্তো রিকোয় গেছেন। বর্তমানে তিনি সেখানে আইসোলেশনে রয়েছেন।
জানা গেছে, সুস্থ প্রতিযোগীদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ড্রেসিং রুম থেকে শুরু করে, মঞ্চ, সমস্ত অনুষ্ঠান স্থল স্যানিটাইজ করা হয়েছে। চিকিৎসকরা যাদের সুস্থ ঘোষণা করেছেন, কেবল তাদেরই দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। বাকি আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, এ বছর মিস ইউনিভার্স খেতাব জিতেছেন ভারতের তরুণী হারনাজ সান্ধু। তাকে ঘিরে এখন বিশ্বজুড়ে আলোচনা। তার হাত ধরে মিস ইউনিভার্স খেতাবটি ২১ বছর পর ভারতে এসেছে।
এরই মধ্যে মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ডে গেছেন ভারতের মানাসা। তাকে ঘিরেও দেশটির মানুষের প্রত্যাশার পারদ চড়েছে। সবাইকে টপকে তিনি এই খেতাব জিতে নিতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে। উল্লেখ্য, ২০১৭ সালের মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানুষী ছিল্লার।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল