প্রেমিক না থাকায় যে কাজটি করতে পারছেন না শ্রীলেখা
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিয়ে করেছিলেন। সেই সংসারে হয়েছেন কন্যার মা-ও। কিন্তু শেষ পর্যন্ত টেকেনি ঘর। তাই এখন কেবল মেয়েকে নিয়েই থাকেন শ্রী। দ্বিতীয়বার মালা বদলের কথা ভাবেননি। আবার প্রেমেও জড়াননি।
সঙ্গী বা প্রেমিক না থাকার কষ্ট এখন তিনি অনুভব করছেন। সেটা জানালেন সোশ্যাল মিডিয়ায়। ফেসবুকে শ্রীলেখা লিখেছেন, ‘একটা বয়ফ্রেন্ড নেই যাকে বলব যাচ্ছি বাবু, ভীষণ মিস করব তোমায় বেবি। এখন মেয়ে ছাড়া কাউকেই টাটা করার নেই।’
জানা গেছে, শুক্রবার (১৭ ডিসেম্বর) আরব আমিরাতে যাচ্ছেন শ্রীলেখা। সেখানকার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। যেটা বাংলাদেশের ৫০তম বিজয় দিবস উপলক্ষে আয়োজিত হচ্ছে। এতে শ্রীলেখা ছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরব আমিরাতে যাওয়ার আগ মুহূর্তেই শ্রীলেখা তার প্রেমিক না থাকার বিষয়টি উপলব্ধি করেছেন এবং শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। সেই পোস্টে আবার নানা ধরণের মন্তব্য দেখা যাচ্ছে। কেউ লিখেছেন, ‘এবার আবার ইনবক্সে ঝড় বয়ে যাবে!’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘তুমি নিজেও জানো না কী সুখে আছো!’
প্রসঙ্গত, ভারত ও বাংলাদেশের যৌথ আয়োজনে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সাংস্কৃতিক আসরটিতে আরও অংশ নেবেন ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়িকা পূর্ণিমা, চিত্রনায়ক ফেরদৌস, মডেল-অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ ও কণ্ঠশিল্পী মমতাজ।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল