ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি : রাজশাহী পুুলিশ কমিশনার


আলী আবির photo আলী আবির
প্রকাশিত: ১৮-১২-২০২১ দুপুর ৩:১৫
আরএমপি'র উদ্যোগে মহান বিজয় দিবস ২০২১ উপলক্ষে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণকারী রাজশাহী অঞ্চলের বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। আজ ১৮ ডিসেম্বর ২০২১ দুপুর সাড়ে ১২ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয়। 
 
পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাঁদের সম্মান জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। জীবন বাজি রেখে তাঁরা যুদ্ধ করেছেন বলেই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। পুলিশ কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী পুলিশ লাইন্সে মহান মুক্তিযুদ্ধে গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আহ্বানে সাড়া দিয়ে রাজশাহী'র পুলিশ সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পরে। ১৯৭১ সালের ২৫ মার্চ হতে ২৭ মার্চ তিন দিন রাজশাহী পুলিশ লাইন্স হতে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ করতে সক্ষম হয়। সেই যুদ্ধে একসাথে ১৮ জন পুলিশ সদস্য পাক হানাদার বাহিনীর হাতে শহীদ হন এবং পুলিশের সর্বোচ্চ পর্যায়ে দুই জন উর্ধ্বতন কর্মকর্তাকে ধরে নিয়ে গিয়ে শহীদ করেন। যা মুক্তিযুদ্ধে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের শহীদ হওয়ার ঘটনা রাজশাহীতেই ঘটেছে।
 
মহান মুক্তিযুদ্ধে রাজশাহী'র পুলিশ সদস্যদের এই বীরত্বগাঁথা স্থায়ীভাবে ধরে রাখতে খুব শীঘ্রই পুলিশ লাইন্স গণকবরের পাশে একটি মু্ক্তিযুদ্ধ স্মৃতি যাদুঘর স্থাপন করা হবে এবং মহান মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের ভূমিকা নিয়ে একটি বই প্রকাশ করা হবে।পুলিশ কমিশনার মহোদয় অনুষ্ঠানে উপস্থিত বীর পুলিশ মুক্তিযোদ্ধাদের বিজয় দিবসের শুভেচ্ছা উপহার দেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাসহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অনুষ্ঠানে ৩৯ জন পুলিশ বীর মুক্তিযোদ্ধাকে এবং ৫ জন মৃত পুলিশ বীর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যকে সংবর্ধনায় আমন্ত্রণ জানানো হয়।
 
বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে অনেকেই এই মহান মুক্তিযুদ্ধের স্বাধীনতার সংগ্রামের প্রত্যক্ষ ঘটনাবলী স্মৃতিচারণ করেন।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) জনাব মোঃ সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব মোঃ মজিদ আলী বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মোঃ রশীদুল হাসান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) জনাব মোঃ সাজিদ হোসেন সহ আরএমপির উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ ও বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য এবং শহীদ পুলিশ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গ।

এমএসএম / এমএসএম

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে

উপজেলা শিক্ষক বদলি কমিটির সদস্য মনোনীত হলেন মোঃ মশিউর রহমান

ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি : সড়কমন্ত্রী

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় আজ বিকেল ৪টা

রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উপকূলে ঝড়ের শঙ্কায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

ড. নাসিমুল গনিকে আরও এক বছরের জন্য মন্ত্রিপরিষদ সচিব নিয়োগ

উপসচিব পদে ২৭৭ কর্মকর্তার পদোন্নতি

বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে