বিয়ের মৌসুমে নতুন ডিজাইনের ল্যাহেঙ্গা নিয়ে এলো আবায়া অ্যান্ড গাউন
বিয়ের মৌসুমে বিশেষ কিছু ডিজাইনার ল্যাহেঙ্গা কালেকশন নিয়ে এলো ফ্যাশন হাউজ আবায়া অ্যান্ড গাউন। শনিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর একটি স্বনামধন্য রেস্টুরেন্টে আবায়া অ্যান্ড গাউন আয়োজিত দাওয়াত ই আবায়া এন্ড গাউন এ নতুন ল্যাহেঙ্গার ঘোষণা দেন আয়োজকরা। এদিন দুপুর থেকে বিকেল পর্যন্ত চলে এই আয়োজন।
অনুষ্ঠানে লেহেঙ্গা উন্মোচন ছাড়াও আমন্ত্রিত প্রায় অর্ধশত অতিথিদের জন্য ছিল বিশেষ আয়োজন। তাদের নিয়ে ফটোশুট, লাইভ অনুষ্ঠান, বুফে লাঞ্চ এবং র্যাফেল ড্র- এর আয়েজন করা হয়।লেহেঙ্গা সম্পর্কে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিসরাত জাহান পিংকি বলেন, আমাদের ল্যাহেঙ্গাগুলো গতানুগতিক ল্যাহেঙ্গা থেকে একেবারেই আলাদা। সাধারণত লেহেঙ্গা বলতে অনেকেই বুঝে এটি ভারী কোনও পোশাক যা পরতে অনেকেই স্বাচ্ছন্দ বোধ করেন না। আমাদের ল্যাহেঙ্গাগুলো যথেষ্ঠ কারুকাজ করা এবং গর্জিয়াস হলেও ওজনে একেবারে হালকা। এটি পরে যে কেউ আরামবোধ করবেন। আবার আমাদের দেশের লেহেঙ্গাগুলো থাকে সরাসরি ভারতীয় বা পাকিস্তানি ডিজাইনকে অনুসরণ করে। কিন্তু আমরা এসব গতানুগতিক কোনোও ট্রেন্ডকে অনুসরণ করিনি। বরং এর পাশাপাশি আমরা সম্পূর্ণ নিজস্ব কিছু থিম নিয়ে কাজ করেছি। আজকের এই অনুষ্ঠানে লেহেঙ্গাগুলো বেশ সাড়া ফেলেছে ক্রেতাদের মাঝে ইতোমধ্যেই আমরা বেশ কয়েকটি অর্ডারও পেয়েছি।
সার্বিক অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারুফা জাহান বলেন, প্রতিবছরই আমরা আবায়া অ্যান্ড গাউনের নির্বাচিত ক্রেতাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়েজন করে থাকি। অনুষ্ঠানটি মূলত ক্রেতা-বিক্রেতাদের একটি আত্মিক বন্ধনের জায়গা। এখানে আমরাই যে শুধু ক্রেতাদের উপহার দেই তা নয় উল্টো অনেক ক্রেতা আমাদের জন্য উপহার নিয়ে আসে যা খুবই বিস্ময়কর এবং আনন্দময়।
এমএসএম / এমএসএম
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন