ঢাকা শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন দিশা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৬-২০২১ দুপুর ১:১৫

বাইরে থেকে এসে বলিউডে সুযোগ পাওয়াটা সহজ কথা নয়। যেখানে পরিবারতন্ত্রের চর্চা বেশ শক্তভাবে চলে, সেখানে তারকার সন্তান বা পরিবারের কেউ না হলে ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে শত পরীক্ষার মধ্য দিয়ে আসতে হয়। আর সেভাবেই নিজের অবস্থান গড়েছেন দিশা পাটানি। 

সুশান্ত সিং রাজপুতের বিপরীতে ‘এমএস ধোনি’ দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দিশা। প্রথম সিনেমা দিয়েই নজর কেড়েছেন তিনি। এরপর সামাজিক মাধ্যমে তার বিভিন্ন ছবি দিয়ে আরও বেশি আলোচনায় চলে আসেন এই তারকা।

এখন বলিউডের হিট নায়িকাদের একজন দিশা। তবে এই পর্যন্ত আসতে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে তাকে। মাত্রা ৫০০ টাকা সঙ্গে নিয়ে মুম্বাই এসেছিলেন তিনি। ভারতের সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান অভিনেত্রী। 

 

দিশা জানান, কোনো তারকা পরিবার থেকে আসেননি তিনি। তাই বলিউডে বেশ সতর্কই থাকতে হয়। অভিনয় করতে ভালোবাসেন, আর সেটাই করে যেতে চান।

নিজের সম্পর্কে বলতে গিয়ে দিশা বলেন, ‘মানুষ হিসেবে আমি খুব ইতিবাচক। পড়াশোনা ছেড়ে মুম্বাই চলে আসি। একজন কলেজ ছাত্রীর পক্ষে একটা অচেনা শহরে এসে মানিয়ে নেওয়া মোটেই সহজ নয়। আমি নিজে রোজগার করতাম এবং একাই থাকতাম। কোনো দিনও বাড়িতে টাকা চাইনি। মাত্র ৫০০ টাকা নিয়ে এসেছিলাম। আর সেখান থেকেই আমার শুরু।’

প্রথম দিকে অনেক বিজ্ঞাপনের জন্য অডিশন দিয়েছেন দিশা। মডেলিংও করতেন। এর পরেই জীবনের প্রথম বড় ব্রেক পান। ২০১৬ সালে ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-তে অভিনয়ের সুযোগ আসে তার। যেখানে মহেন্দ্র সিং ধোনির প্রাক্তন প্রেমিকার ভূমিকায় দেখা গিয়েছিল তাকে।

প্রথম সিনেমাই ক্যারিয়ারের চলার পথ সহজ করে দেয় দিশাকে। এরপর আর থেমে থাকতে হয়নি। এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছে সালমান খানের বিপরীতে ‘রাধে’ সিনেমায়। 

এমএসএম / এমএসএম

‘ভালোবাসার মূল্যে কখনোই মানসিক শান্তি হারানো ঠিক নয়’

শেষ হচ্ছে না ‘গোপাল ভাঁড়’, আসছে নতুন পর্ব

মাহি আসছেন তিন রূপে

মানুষ যখন ধারণা করে চরিত্রের প্রশ্ন তোলে খুব কষ্ট হয়: প্রভা

হাসপাতালে ভর্তি শ্বেতা তিওয়ারি

শিল্পী জয়িতা রশীদের এগিয়ে চলার গল্প

কোন ছবির জন্য পারিশ্রমিক বাড়ালেন শ্রদ্ধা কাপুর?

প্রথমবার সঞ্চালকের ভূমিকায় মাধুরী দীক্ষিত

শুটিংয়ে স্মৃতি বিভ্রাটে জেসমিন

প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা

আজকের সবটুকুই চলচ্চিত্র ও দর্শকের ভালোবাসা থেকে পাওয়া: পপি

২০ বছর পর ফিরছে জনপ্রিয় কমেডি, নায়িকা পরিণীতি

বাপ্পির লেখা গান গাইবেন সামিনা চৌধুরী- "কেনো দূরত্ব বাড়ে শুধু, ভালোবাসা বাড়ে না"