আমাদের বিজয়যাত্রা শুরু: ফখরুল
মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রা করেছে বিএনপি। শোভাযাত্রা শেষে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের বিজয়ের যাত্রা শুরু হয়েছে।
রোববার (১৯ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপনী বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, দেশের মানুষ অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে চায়। এদেশের মানুষ তারেক রহমানকে দেশে দেখতে চায়। এই দেশের মানুষ গণতন্ত্র চায় স্বৈরতন্ত্র চায় না।
মির্জা ফখরুল আরও বলেন, এদেশের মানুষ কথা বলতে চায়, তাদের স্বাধীনতা ভোগ করতে চায়। গণতন্ত্র রক্ষায় এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত দিয়ে সংগ্রাম করবো এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করবো। আমাদের বিজয়যাত্রা শুরু হলো।
এমএসএম / এমএসএম
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা