শ্রীলেখার পরনে ছিল গোলাপি টপ, চোখে-মুখে তৃপ্তি
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি দুবাই গেছেন। দুবাইয়ের অন্যতম আকর্ষণ বুর্জ খালিফায় তিনি যাবেন না তা কি হয়? দুবাইয়ের গন্ধ মাখতে মাখতে শ্রীলেখা পৌঁছে গিয়েছিলেন সেই ইমারতে যার উচ্চতা ৮০০ মিটারেরও বেশি।
রোববার (১৯ ডিসেম্বর) সকাল সকাল নীল ডেনিমের হট প্যান্ট, গোলাপি টপ ও চোখে কালো রোদ চশমা পরে বেরিয়ে পরেছিলেন মুহূর্ত বন্দি করতে। দারুণ সময় কাটাচ্ছেন অভিনেত্রী।
২০০৯ সাল থেকে পৃথিবীর উচ্চতম ইমারত হিসেবে মাথা উঁচু করে থাকা বুর্জ খালিফায় উঠে গোটা দুবাই দেখা যায়। সূর্যের গরম ছড়িয়ে থাকে দিনের আলোয়। মাঝ ডিসেম্বরের নরম তাপ উষ্ণ করে চারপাশ। কাঁচে ঢাকা পাতলা দেওয়াল থেকে চাক্ষুষ দেখা স্বপ্নভূমি!
সেখানে ভিডিও ধারণ করেছেন শ্রীলেখা। পোস্ট করেছেন তার বিভিন্ন সামাজিক মাধ্যমে। তার চোখে মুখে আনন্দ। বেড়াতে যাওয়ার পরিতৃপ্তি।
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল