করোনার সঙ্গে নির্বাচন সাংঘর্ষিক কোনা বিষয় নয় : সিইসি
নির্বাচনই করোনা সংক্রমণ সম্প্রসারণের একমাত্র মাধ্যম নয় বলে আবারো দাবি করলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। রোববার (১৩ জুন) বেলা ১১টায় মাদারীপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।
সিইসি বলেন, করোনাকে আমরাও গুরুত্ব দিচ্ছি। যেখানে করোনা সংক্রমের হার বেড়ে যাবে, সেখানেই নির্বাচন বন্ধ করা হবে। করোনার সঙ্গে নির্বাচন কোনো সাংঘর্ষিক বিষয় নয়। আর করোনা সংক্রমণ সম্প্রসারণের একমাত্র মাধ্যম নয়। ইতোমধ্যে তাই প্রমাণিত হয়েছে।
তিনি বলেন, রাজশাহীতে কোনো নির্বাচন নেই, অথচ সেখানে করোনা সংক্রমণের হার বেশি। ভারতের যেসব রাজ্যে করোনার হার বেশি, সেখানে নির্বাচন হয়নি। নির্বাচন যেখানে হয়েছে, সেখানে করোনা তেমন প্রভাব পড়েনি।
কে এম নুরুল হুদা আরো বলেন, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ উর্ত্তীণ হয়েছে সেসব ইউনিয়নে করোনা সংক্রমণের হার বিবেচনা করে শিগগিরই নির্বাচন দেয়া হবে। নির্বাচন নিয়ে আমাদের সব ধরনের প্রস্তুতিও রয়েছে। নির্বাচনে করোনা খুব প্রভাব ফেলতে পারবে না।’
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা আগামী ২১ জুন মাদারীপুরের শিবচর উপজেলার ১৯টি ইউপি নির্বাচন সফল করতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগসহ অন্যান্য দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোস্তফা ফারুক, মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
এমএসএম / জামান
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী
চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ
সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ
‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’
যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে
হামের উপসর্গে আরো দুই জনের মৃত্যু, হাসপাতালে ১৪২১
ঢাকা উদ্যানে ককটেল সদৃশ বস্তু, ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দল
বর্জ্য ব্যবস্থাপনাকে নাগরিক বান্ধবে এসটিএসের সৌন্দর্যবর্ধন করলো ডিএসসিসি
পুলিশ বলছে হুমকিদাতা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, কর্তৃপক্ষ বলছে না