ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

যে কারণে মায়ের কাছে ক্ষমা চেয়েছিলেন নুসরাত


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ১২:৬

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান মা হয়েছেন। গত আগস্টে তার কোল আলো করে আসে পুত্র সন্তান। নাম রেখেছেন ঈশান জে দাশগুপ্ত। এই সন্তানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। যদিও নুসরাত ও যশ বিয়ে করেছেন কিনা, সেই রহস্য এখনো অনাবৃত।

হাজারো বিতর্ক সহ্য করে নুসরাত মাতৃত্ব উপভোগ করছেন। ঘর সামলে আবার সিনেমা, রাজনীতির কাজও করছেন হরদম। তবে মা হওয়ার পর নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন নুসরাত। কিন্তু কেন?

আসলে ছোট্ট ঈশানের প্রতি পূর্ণ দায়িত্ব পালন করতে গিয়ে অনেক কিছু উপলব্ধি করছেন নুসরাত। সন্তান লালন করা কত কঠিন, তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। এ কারণে মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন।

একটি অনুষ্ঠানে অংশ নিয়ে নুসরাত বলেন, ‘সেসব দিনের কথা মনে করে নিজের মায়ের কাছে গিয়ে ক্ষমা চেয়েছি আমি। বলেছি, যদি তোমাকে এভাবেই বিরক্ত করে থাকি, তা হলে আমায় ক্ষমা করে দিও।’

সংসার সামলানো বাইরের কাজের চেয়ে কোনো অংশে কম নয় বলে মনে করেন নুসরাত। তার ভাষ্য, ‘লোকে ভাবে, বাইরের কাজ বেশি কঠিন। কিন্তু বাড়ির ভেতরে যে পরিমাণ কাজ থাকে, তা সামলাতেও ক্ষমতা থাকা দরকার। আর যখন ঘরে-বাইরে দুই-ই সামলাতে হয়, থাক সে কথা আর নাই বা বললাম মঞ্চে দাঁড়িয়ে!’

উল্লেখ্য, গত ২৬ আগস্ট সন্তানের জন্ম দেন নুসরাত। অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই তার এই ছেলের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন ছিল। অবশেষে যশের জন্মদিনে কেকের ওপর লেখা নামের মাধ্যমে বিষয়টি পরিষ্কার করেন অভিনেত্রী।

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী