রাশমিকার বিয়ের রিসিপশনে তারার মেলা
দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের রেশ কাটতে না কাটতেই হায়দেরাবাদের এক বিলাসবহুল হোটেলে আয়োজিত হয় তাদের রাজকীয় রিসেপশন বা বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। বুধবার (৪ মার্চ) রাতের এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন ভারতের বিনোদন অঙ্গনের সকল তাবড় তারকারা। ভারতীয় গণমাধ্যমের খবর, আল্লু অর্জুন, চিরঞ্জীবী, রামচরণ থেকে শুরু করে বলিউড নির্মাতা করণ জোহর ও অভিনেত্রী কৃতি শ্যানন; সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় তারার মেলায়। বাবা নাগার্জুনের সঙ্গে এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা নাগা চৈতন্যও। অনুষ্ঠানে নবদম্পতির সাজপোশাকও ছিল দেখার মতো। প্রথাগত ঐতিহ্যের ওপর জোর দিয়ে রশ্মিকা সেজেছিলেন সোনালি জরির কাজ করা লাল রঙের শাড়িতে, যার পাড় ছিল কালো। তার সিঁথিতে সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং খোঁপায় ফুলের সজ্জা নজর কেড়েছে সবার।
অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাকে দেখা গেছে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তায়। পরিবারের সদস্যদের সঙ্গে হাসিমুখে ক্যামেরায় পোজ দিয়েছেন এই তারকা দম্পতি। রিসেপশন অনুষ্ঠানে বিজয়ের একটি মন্তব্য ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে। অভিনেতা জানান, রিসেপশনের আনুষ্ঠানিকতা শেষ করেই তিনি রাশমিকাকে নিয়ে ‘হারিয়ে’ হয়ে যাবেন। তবে এই নবদম্পতি কাজ থেকে বিরতি নিয়ে একান্ত সময় কাটাতে এমন পরিকল্পনা করেছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
যদিও জমকালো এই আয়োজনে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। বিজয় ও রাশমিকা যখন উপস্থিত সংবাদকর্মী ও ছবিশিকারিদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে বাইরে আসেন, তখন তাদের একনজর দেখতে এবং ছবি তুলতে ব্যাপক হুড়োহুড়ি শুরু হয়। ভিড়ের চাপে রাশমিকা কিছুটা অস্বস্তিতে পড়লে বিজয় দেবেরাকোন্ডা নিজেই ঢাল হয়ে স্ত্রীকে আগলে ধরেন। নিরাপত্তারক্ষীদের হিমশিম খেতে দেখে অভিনেতা অত্যন্ত ধৈর্য ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি সামাল দিয়ে রাশমিকাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেন। বিজয়ের এমন দায়িত্বশীল আচরণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর ভক্তরা তার প্রশংসায় পঞ্চমুখ।
উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি উদয়পুরে সাতপাকে বাঁধা পড়ার পর থেকেই এই জুটিকে নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
এমএসএম / এমএসএম
বাংলা গান নিয়ে ভিন্ন ধরার স্বপ্ন দেখেন গীতিকার তামভীর আহমেদ
নিজেকে পূর্ণ করতে পুরুষের প্রয়োজন নেই : সারা
স্বামীর পরকীয়ার অভিযোগে মুখ খুললেন সুবাহ
সিঙ্গেল হওয়ায় মুক্ত পাখির মতো জীবনযাপন করতে পারি: রাইমা
‘লোকে বলতো বুড়ি হয়ে গেছে, অদ্ভুত দেখতে লাগছে’
বিজ্ঞাপনে জুটি বাঁধলেন হেদায়েত তুর্কী এবং আঁখি চৌধুরী
থালাপতির সিনেমা ফাঁসের ঘটনায় গ্রেপ্তার ৩
নিষিদ্ধ হয়েও পাকিস্তানে শীর্ষে ‘ধুরন্ধর’
কারিনা কায়সার আর নেই
ঈদে আসছে জীবনানন্দের ‘বনলতা সেন’
মুক্তি পাচ্ছে মুর্তজা পলাশ ও আহসান মিহির ও সৌমির রোমান্টিক নাটক ‘বোকা মানুষ’
ঈদে আসছে পার্থ-তটিনির ‘অমর প্রেম’