ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

ওটিটিতে মুক্তি পাচ্ছে দীপিকার সিনেমা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-১২-২০২১ দুপুর ১২:৯

অমিতাভ বচ্চন, সালমান খান, অক্ষয় কুমারদের সিনেমা আগেই মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্মে। এবার এই তালিকায় যোগ হচ্ছে বলিউডের আরেক তারকা দীপিকা পাড়ুকোনের নাম!

ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজ়ন প্রাইমে আগামী জানুয়ারিতে মুক্তি পাবে শকুন বত্রা পরিচালিত ‘গেহরাইয়াঁ’। যে সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন দীপিকা, সিদ্ধান্ত চতুর্বেদী এবং অনন্যা পাণ্ডে। ওটিটি রিলিজ়ের ঘোষণার পাশাপাশি, সিনেমার নামও প্রকাশ্যে আনা হয় গতকাল সোমবার।

গত দেড় বছরে বিদ্যা বালান ও তাপসী পান্নুর একাধিক ওটিটি রিলিজ় হয়েছে। তবে তারকা খ্যাতির দিক থেকে দীপিকা এই দুই অভিনেত্রীর চেয়ে এগিয়ে। দীপিকার শেষ হল রিলিজ় ‘ছপাক’ বক্স অফিসে চলেনি।

তবে তার নতুন সিনেমার ট্রেলার দেখে মনে হচ্ছে, এর বিষয় সংবেদনশীল। পরিবর্তিত পরিস্থিতিতে বক্স অফিসের অঙ্কের চেয়ে ওটিটির ভিউয়ারশিপের ওপরেই আস্থা রাখছেন প্রথম সারির প্রযোজকেরা। এই সিনেমার যৌথ প্রযোজনায় ধর্মা প্রোডাকশনস এবং ভায়াকম।

‘কাপুর অ্যান্ড সনস’খ্যাত পরিচালক শকুন বাণিজ্যিক মোড়কে স্পর্শকাতর গল্প বলতে পারেন। এই সিনেমার ট্রেলারে ফুটে উঠেছে, আধুনিক সম্পর্কের চাপানউতোর। প্রেম, যৌনতার জটিল সমীকরণে ঘুরপাক খায় তিন মুখ্য চরিত্রের জীবন। সিনেমায় বিশেষ চরিত্রে রয়েছেন নাসিরুদ্দিন শাহ এবং রজত কাপুর।

সূত্র : আনন্দবাজার

এমএসএম / এমএসএম

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী