গেটওয়েতে আটকে থাকা টাকা : মামলার তথ্য চেয়েছে মন্ত্রণালয়
পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার জন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে হওয়া সব মামলার তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে এ তথ্য জানাতে পুলিশ সদর দফতরকে বলা হয়েছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে এক বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও সরকারের উচ্চ পর্যায়ের গঠিত কমিটির সমন্বয়ক এএইচএম সফিকুজ্জামান এ তথ্য জানান।
তিনি বলেন, ই-কমার্সে পণ্য কিনতে গিয়ে পেমেন্ট গেটওয়েতে আটকে পড়া গ্রাহকের টাকা ছাড় করতে পুলিশের কাছে এ সংক্রান্ত মামলার তথ্য চেয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
যেসব ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা নেই সেসব প্রতিষ্ঠানের গ্রাহকদের বকেয়া অগ্রাধিকারের ভিত্তিতে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।
অতিরিক্ত সচিব আরও বলেন, এ কারণেই ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে সব মামলার তথ্য আগামী সাত দিনের মধ্যে মন্ত্রণালয়ে জানাতে পুলিশ সদর দফতরকে বলা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতে পেমেন্ট গেটওয়েগুলোকে গ্রাহকদের টাকা ফেরতের নির্দেশনা বাংলাদেশ ব্যাংক দেবে।
এমএসএম / এমএসএম
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক