মিউজিক ভিডিওতে আসিফ-শিলার রোমান্স
এ প্রজন্মের হ্যান্ডসাম মডেল আসিফ আলী নতুন গানের ভিডিও নিয়ে হাজির হলেন। ‘দিলটা-মনটা’ শিরোনামে গানটিতে কণ্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী শিলা দেবী। একইসঙ্গে আসিফের বিপরীতে এতে মডেলও হয়েছেন গায়িকা নিজেই।
কক্সবাজার সমুদ্র সৈকতে গানের ভিডিও চিত্রায়িত হয়েছে। গানটির কথা গীতিকার জয়ন্ত কর্মকারের এবং সংগীত পরিচালনা করেছেন রিপন খান। ভিডিওটি নির্মাণ করেছেন জয়ন্ত কর্মকার।
গতকাল ২০ ডিসেম্বর গানচিত্রটি শিল্পী শিলা দেবীর নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
এ ব্যাপারে আসিফ আলী বলেন, ‘অনেক দিন পর মিউজিক ভিডিওতে কাজ করলাম। গানটি প্রকাশের পর অনেকের থেকেই প্রশংসা পাচ্ছি। শিলা দেবী দারুণ গেয়ে থাকেন। তার সঙ্গে মডেলিং করলাম। অভিজ্ঞতা বেশ ভালো।’
শিলা দেবী বলেন, ‘এই গানের ভিডিওর পরিকল্পনা ছিল আগেই। অবশেষে আমরা দর্শকের সামনে নিয়ে এলাম। আসিফকে ধন্যবাদ গানটিতে পারফর্ম করার জন্য। আমাদের আরও দুটি গান সামনে আসবে। দর্শকের ভালো লাগলেই প্রচেষ্টা সার্থক।’
এমএসএম / এমএসএম
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল