বুকে ব্যথা নিয়ে হাসপাতালে বিএনপি নেতা আমান
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হৃদরোগ ও উচ্চ রক্তচাপসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত হয়ে গত সোমবার (২০ ডিসেম্বর) তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ডা. হাসান শাহরিয়ারের তত্ত্বাবধানে ভর্তি হন। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট রফিক সিকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আমান উল্লাহ আমান নানা রোগে আক্রান্ত। বুধবার (২২ ডিসেম্বর) থেকে তাকে ২৪ ঘণ্টার অবজারবেশনে রাখা হয়েছে। এরপর চিকিৎসকরা সিদ্ধান্ত দেবেন তিনি কবে বাসায় ফিরতে পারবেন।
রফিক সিকদার আরো জানান, চিকিৎসকরা তাকে কথা বলতে নিষেধ করেছেন। গত রোববার (১৯ ডিসেম্বর) বিএনপি আয়োজিত বিজয় র্যালি শেষে নয়াপল্টন থেকে বাসায় ফেরার পথে তিনি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান। বাসায় গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আমান উল্লাহ আমানের পরিবারের সদস্যরা।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন