ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ভবানীপুর থেকে উপনির্বাচনে লড়বেন মমতা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-৫-২০২১ বিকাল ৬:৩৭

পুরনো কেন্দ্র ভবানীপুর থেকেই উপনির্বাচনে লড়তে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। গত এপ্রিলের ভোটে ওই কেন্দ্র থেকে নির্বাচিত তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় শুক্রবার পদত্যাগ করেছেন।

ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দলনেত্রীর জন্য নিজের আসন ছেড়ে তৃণমূলের দীর্ঘদিনের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় আজ শুক্রবার দুপুরে বিধানসভায় গিয়ে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে পদত্যাগপত্র তুলে দেন।


স্পিকারকে পদত্যাগপত্র দেওয়ার পর শোভনদেব জানান, দলনেত্রীর জন্যই তিনি আসনটা খালি করছেন। সদ্যসমাপ্ত নির্বাচনে ভবানীপুর থেকে বিজেপির তারকা প্রার্থী রুদ্রনীল ঘোষকে হারিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়।

এক সময়ের ‘ডানহাত’ শুভেন্দু অধিকারীর কাছে গত নির্বাচনে সামান্য ভোটে নন্দীগ্রামে হেরে যান মমতা বন্দোপাধ্যায়। নিয়মানুযায়ী ৬ মাসের মধ্যে তাকে কোনো আসন থেকে জিতে আসতে হবে। সেই প্রক্রিয়াই শুরু করলেন তৃণমূল কংগ্রেস প্রধান।ভবানিপুরের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় পদত্যাগ করায় এবার নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে উপনির্বাচনের দিন ঘোষণা করবে। এছাড়া নির্বাচনের পর ও ফল ঘোষণার আগে প্রার্থী মারা যাওয়ার কারণে পশ্চিমবঙ্গের আরো দুইটি আসনেও উপনির্বাচন হবে। 

উল্লেখ্য, শোভনদেব পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রথম বিধায়ক। তৃণমূল গঠিত হওয়ার পর ১৯৯৮ সালে রাসবিহারী কেন্দ্রের উপনির্বাচনে তিনি জিতেছিলেন। তারপর থেকে তিনি মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের অন্যতম নির্ভরযোগ্য একজন নেতা।

রিয়াদ / রিয়াদ

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

হরমুজের বিকল্প চালু করছে ইরাক, ডজনের বেশি চুক্তি স্বাক্ষর

পাকিস্তানের সামরিক শক্তিতে উপসাগরীয় দেশগুলোর নজর, কতটা শক্তিশালী ইসলামাবাদ

গৃহবন্দী বলসোনারোর সঙ্গে ৩০ দিন কেউ সাক্ষাৎ করতে পারবেন না

সারা দিন রঙ পাল্টায় যে পাহাড়

চীনে বড় ভূমিধস : ৮ জন নিহত, ৩৪ জন নিখোঁজ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

দাবানলের ধোঁয়া ছড়ানোর জন্য কানাডার কাছ থেকে মাশুল আদায় করবেন ট্রাম্প

সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

পাকিস্তানে আরও বাড়ল জ্বালানি তেলের দাম