চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন শ্রাবন্তী!
চেষ্টার ত্রুটি রাখেননি। অভিনয়ের পাশাপাশি সংসারী হওয়াতেও মনযোগ দিয়েছিলেন। কিন্তু ভাগ্য তার অনুকূলে নয়। ভালেবেসে বাঁধা ঘর ভেঙে গেছে তার। সেটাও একবার নয়। তিন তিনবার। সে নিয়ে কম কটাক্ষের শিকার হতে হয়নি তাকে।
আবারও সমালোচনার মুখে পড়েছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।সম্প্রতি বিয়ের সাজে ছবি পোস্ট করেছিলেন শ্রাবন্তী তার ইন্সটাগ্রামে। তাতেই বেজায় ট্রোলড হতে হল অভিনেত্রীকে। চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি? বিদ্রুপ করে জানতে চাইছেন নেটিজেনদের একাংশ।
তৃতীয় স্বামী রোশন সিংয়ের সঙ্গে বহুদিন ধরেই থাকেন না শ্রাবন্তী। গত বছরের নভেম্বর মাস থেকেই দু’জনের তিক্ততার খবর প্রকাশ্যে আসতে শুরু করেছিল। তারপর থেকে একাধিকবার সোশ্যাল মিডিয়ায় একে অন্যের বিরুদ্ধে পরোক্ষে কটূক্তি করেছেন রোশন-শ্রাবন্তী। ছেড়ে কথা বলেনি শ্রাবন্তীপুত্র ঝিনুকও।
ইনস্টাগ্রামে স্টোরি শেয়ার করে ‘বডি বিল্ডারদের’ মগজে বুদ্ধির অভাব বলে কটাক্ষ করেছিল সে। এমন পরিস্থিতিতে কিছুদিন আগে আবার শ্রাবন্তীর সঙ্গে সংসার করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রোশন। কিন্তু তারপরই আবার ইনস্টাগ্রামে একে অন্যকে কটাক্ষ করেন।
এমন পরিস্থিতিতেই লাল টুকটুকে শাড়িতে বিয়ের সাজে সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেন শ্রাবন্তী। মাথায় মুকুটও পড়েছেন অভিনেত্রী। ছবি দেখে মনে হচ্ছে কোনো বিজ্ঞাপনের জন্যই ছবিটি তুলেছেন টলিপাড়ার অভিনেত্রী।
তবে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই ট্রোলের পালা শুরু হয়ে যায়। ফেসবুকে আড়াই হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। তাতেই অনেকে প্রশ্ন করেছেন, চার নম্বর বিয়ের প্রস্তুতি নিচ্ছেন নাকি অভিনেত্রী?
একজন লিখে বসলেন, ‘আরেকটা উইকেটের পতন হবে নিশ্চয়ই’! একজন আবার লিখেছেন, ‘দামে কম মানে ভাল শ্রাবন্তী ফার্নিচার।’ আরেকজন লিখেছেন, ‘শত স্বামীর স্ত্রী হও, শত শত সংসারে আগুন লাগাও।’
তবে এসবের কোনো উত্তর দেননি শ্রাবন্তী। দেয়ার কথাও না।
কফিল / কফিল
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?