বাধা দিয়ে আন্দোলনকে দমানো যাবে না : মির্জা ফখরুল
কর্মসূচিতে বাধা দিয়ে আন্দোলনকে দমানো যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ হুঁশিয়ারি দেন।
হবিগঞ্জে সমাবেশে পুলিশি হামলার ঘটনা তুলে ধরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, হবিগঞ্জে যে গুলিবর্ষণ হয়েছে, এর মূল কারণটাই ছিলো হবিগঞ্জ বিএনপির শক্তিশালী জায়গা। ওইখানে নেতৃবৃন্দ বরাবরই প্রমাণ করেছেন, সেখানে শক্তিশালী একটা সংগঠন আছে। সেজন্য এই জায়গাতে তারা আঘাত করেছে। পুলিশ অতর্কিত বিনা উস্কানিতে নির্বিচারে গুলিবর্ষণ করেছে।
তিনি বলেন, আমরা এটা খুব স্পষ্ট করে বলতে চাই; এভাবে দমনপীড়ন করে, হত্যা করে, গুম করে কখনোই জনগণের যে ন্যায়সঙ্গত দাবি, তাদের যে অধিকার আদায় করার জন্য যে দাবি একটা গণতান্ত্রিক সমাজের জন্য, গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এবং সবচেয়ে বড় যে দাবি নিয়ে এখন যে আমরা আন্দোলন করছি, বেগম খালেদা জিয়ার মুক্তি এবং তাকে বিদেশে পাঠানোর জন্য যে আন্দোলন করছি সেই আন্দোলনকে কখনই দমন করা যাবে না।
বিএনপি মহাসচিব দাবি করে বলেন, হবিগঞ্জের বিনা উস্কানিতে শান্তিপূর্ণ সমাবেশের পুলিশি হামলা ও গুলিবর্ষণের ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনারও দাবি জানানন ফখরুল।
তিনি জানান, হবিগঞ্জের সমাবেশে পুলিশের নির্বিচারে লাঠিচার্জ ও গুলিবর্ষণে বিএনপির তিন‘শ নেতা-কর্মী আহত হয়েছে। এরমধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। একজনের চোখ নষ্ট হয়ে গেছে। আর হবিগঞ্জে পুলিশ অতর্কিতে হামলা চালিয়েছে। পুলিশ সম্পূর্ণ বেআইনিভাবে শর্টগানে প্রায় ১২‘শ রাউন্ড গুলি ছোঁড়েছে। যেটা আইনত সারা বিশ্বে শর্টগানের গুলি ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
হবিগঞ্জের গুলিবর্ষনে ঘটনার প্রতিবাদে আগামীকাল সিলেট বিভাগের সকল উপজেলা এবং শনিবার সিলেটের সকল জেলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।
প্রীতি / প্রীতি
মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটা সুস্থ: রেল প্রতিমন্ত্রী
‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
সীমান্ত সমস্যার একমাত্র সমাধান কাঁটাতারের বেড়া নয় : নাসীরুদ্দীন পাটওয়ারী
আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি: ফখরুল
লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ
নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ করে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে
ঋণনির্ভর উচ্চাভিলাষী লুটপাটের বাজেট : জামায়াত
প্রবাসে বসে লীগের কমিটি বাণিজ্য ও বিতর্কিতদের পুনর্বাসন
বিএনপি সাইবার দলের কেন্দ্রীয় পদে সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে গণঅধিকার পরিষদের বার্তা
যুবদল ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ কমিটি ঘোষণা শিগগিরই, চলছে জোর আলোচনা
২৫ মে থেকে বিএনপির ৭ দিনের কর্মসূচি