ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

দেশের মানুষের ভাগ্য বদল করাই আমার প্রতিজ্ঞা : প্রধানমন্ত্রী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২৫-১২-২০২১ সকাল ৮:৪০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই মানবাধিকার ও ন্যায়বিচারের কথা বলেন। অথচ ১৫ আগস্টের খুনিদের বিচার চাওয়ার কোনো অধিকার আমাদের ছিল না। লম্বা সময় দেশের বাইরে থাকতে হয়েছে। খুনিদের ইনডেমনিটি দিয়ে বাঁচানো হচ্ছিল। এখনো ষড়যন্ত্র থেমে নেই। বার বার আমাকে হত্যার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এদেশের মানুষের ভাগ্য বদল করে যাবো, এটাই আমার প্রতিজ্ঞা। শুক্রবার (২৪ ডিসেম্বর) মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মালদ্বীপ থেকে অর্থ ডলারে রূপান্তর করে দেশে পাঠানোর বিষয়টি বিস্ময়কর বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এ নিয়ে কথা বলব। দেশে টাকা পাঠাতে প্রবাসী কল্যাণ ব্যাংককে ব্যবস্থা নিবে, যেন ডলার কিনে দেশে টাকা পাঠাতে না হয়।

বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট চালু হওয়ার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, এতে মালদ্বীপ ভ্রমণে যাত্রীরা অনেক সুবিধা পাবে। পাশাপাশি মালদ্বীপ থেকে প্রবাসীদের টাকা পাঠানো সহজ করতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

মালদ্বীপের বাজারে নতুন নতুন পণ্য রপ্তানির উদ্যোগ নেওয়ার কথাও জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি, মালদ্বীপে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের বিষয়ে দেশটির সাথে আলোচনা হয়েছে। অচিরেই সমস্যা সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।

এ সময় বৈধ-অবৈধ প্রবাসী বাংলাদেশিদের সবাইকে কোভিড টিকা দেওয়ায় মালদ্বীপ সরকারকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। 

প্রীতি / প্রীতি

কেরানীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

পুলিশ সদর দপ্তরের মিডিয়া বিভাগে নতুন এআইজি কামারুম মুনিরা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ১৬৮ মণ্ডপে ডিএসসিসির অনুদান

সাইবার অপরাধ দমনে চীনের সহযোগিতা চায় বাংলাদেশ পুলিশ

ঢাকাসহ দেশের প্রধান শহরগুলোতে ভূমিকম্পের প্রস্তুতি খতিয়ে দেখার নির্দেশ

মসজিদের ছাদে সৌর বিদ্যুৎ প্রকল্প গ্রহণের সুপারিশ সংসদীয় কমিটির

সরকারি চাকরির নিয়োগে কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হচ্ছে না

‎তদবির বন্ধে ঢাকার ৭ ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারী বদলি লটারিতে

সরকারি সেবায় এআই ব্যবহারে দায়িত্বশীল হতে হবে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

লটারিতে ঢাকায় পদায়নের জন্য মনোনীত ১৮ সাব-রেজিস্ট্রার

সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা আবেদন প্রত্যাখ্যান হ‌তে পা‌রে