ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

শহীদ নগর এলাকায় বিআইডব্লিউটিএ’র উচ্ছেদ বন্ধের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫-১২-২০২১ দুপুর ১২:৩৮

রাজধানীর লালবাগ থানার কামরাঙ্গীরচর মৌজার শহীদ নগর এলাকায় গত ২৩ ডিসেম্বর উচ্ছেদ অভিযানের মাইকিং করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিটিএ)। এ উচ্ছেদ অভিযান বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন শহীদনগর এলাকাবাসী।

শনিবার  বেলা ১১টা ১৫ মিনিটে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এলাকাবাসী এ হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধনে এলাকাবাসীর পক্ষে মো. সাগীর আহম্মেদ সুজন বলেন, সিএস, এসএ, আরএস, ঢাকা সিটি জরিপসহ সব বিষয় আমরা যারা এলাকাবাসী, সবার নামে রেকর্ড হয়। আমরা নিয়মিত সরকারের সব উন্নয়নের কর পরিশোধ করি। দীর্ঘ ৫০-৬০ বছর যাবত আমরা এখানে ইমারত ও সেমিপাকা ঘর নির্মাণ করে পাঁচ-সাত হাজার পরিবার সুখে-শান্তিতে বসবাস করছি। হঠাৎ গত ২৩ ডিসেম্বর সকাল ১০টার দিকে ঢাকা জেলা প্রশাসকের পক্ষে বিআইডব্লিউটিএ’র উচ্ছেদের অভিযানের কথা জানিয়ে মাইকিং করা হয়। সেখান থেকে আমরা জানতে পারি, আগামী ২৬ ডিসেম্বর সকালে ওই এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে, যা সম্পূর্ণ অবৈধ এবং অনাকাঙ্ক্ষিত। কারণ আমাদের পক্ষে জজ কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট থেকে ব্যক্তি মালিকানা সম্পত্তি হিসেবে আদেশ আছে।

ওই এলাকার আরেক বাসিন্দা মোহাম্মদ শাজাহান বলেন, আমারা এখানে দীর্ঘসময় ধরে বসবাস করে আসছি। নিয়মিত গ্যাস, বিদুৎসহ অন্যান্য সরকারি বিল দিয়ে আসছি। হঠাৎ ২৩ ডিসেম্বর মাইকিংয়ের মাধ্যমে ঘোষণা করা হলো আমাদের বাড়ি ঘর অবৈধ এবং আমাদের এ এলাকা ছেড়ে যেতে হবে। মাইকিংয়ে বলা হয়, এটা সরকারের জায়গা। সরকারের দরকার, তাই আমাদের ছেড়ে চলে যেতে। তিনি আরও বলেন, আমাদের এভাবে হঠাৎ চলে যেতে বলার কোনো মানে নেই। আমরা হাইকোর্টের আদেশক্রমে এখানে বসবাস করছি। আমাদের কিছু সময় দেওয়া হোক। যদি আমাদের কাগজপত্র অবৈধ হয়, তাহলে অবশ্যই আমরা এখান থেকে চলে যাব। অথচ এ সময়টুকু না দিয়েই আমাদের চলে যাওয়ার জন্য বলা হচ্ছে। আমাদের কাছে জমির সব কাগজপত্র আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে এলাকাবাসী বলেন, ওই এলাকায় আমাদের প্রায় ৫০ হাজার লোকের বসবাস। তাই এ মানবিক দিক চিন্তা করে উচ্ছেদ অভিযানটি বন্ধ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ছাড়াই কোনো কিছু সম্পন্ন হয় না। তাই এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধনে শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক

দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির