থাইল্যান্ডে গিয়ে মাছ ধরলেন মনির খান
সংগীতশিল্পী হিসেবে দেশজোড়া খ্যাতি মনির খানের। বহু শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন মিষ্টি-সুরেলা কণ্ঠে। সময়ের স্রোতে হারিয়ে না গিয়ে তিনি এখনো নিয়মিত গান করে যাচ্ছেন। স্টেজ শোর পাশাপাশি নতুন গানও উপহার দিতে ভুল করেন না।
তবে এবার মনির খানকে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন ভূমিকায়। জাল দিয়ে মাছ ধরতে দেখা গেছে তাকে। সেটাও আবার থাইল্যান্ডে গিয়ে! ভিডিও করে ভক্তদের সঙ্গেও দৃশ্যটা শেয়ার করেছেন শিল্পী।
এতে দেখা যায়, নীল সমুদ্রের মাঝ দিয়ে চলে গেছে একটি ভাসমান রাস্তা। সেটার উপর দাঁড়িয়ে জাল ছুঁড়ে মারছেন মনির খান। দফায় দফায় জাল নিক্ষেপ করে বেশ কিছু মাছও তুলে আনেন এই গায়ক।
মনির খান জানান, কিছুদিন আগে তিনি ব্যাংককে গেছেন কনসার্টের জন্য। সেটা শেষ করে ঘুরে বেড়াচ্ছিলেন। তখন গীতিকার লিটন শিকদারের পরামর্শে গালফ অব থাইল্যান্ডে যান তারা। কেননা সেখানে বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর মাছ পাওয়া যায়।
বিদেশে গিয়ে মাছ ধরার লোভটা সামলাতে পারলেন না মনির খান। ছুটে গেলেন জাল নিয়ে। এরপর খাঁটি বাঙালির মতো ছুঁড়ে মারতে থাকলেন জাল। মনির খানের ভাষ্য, ‘আমি শুধু শিল্পী নই, তারই ছোট্ট প্রমাণ এটি।’
ছোটবেলার স্মৃতিচারণ করে এই শিল্পী আরও বলেন, ‘আমার গ্রামের বাড়ি কপোতাক্ষ নদের পাশে। ছোটবেলায় শখের বশে মাঝে মাঝে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতাম। বৃষ্টি হলে মাছ ধরার যে আনন্দ তা মুখে বলে বোঝানো সম্ভব নয়। গ্রাম থেকে ঢাকায় চলে আসার পর সেই দিনগুলো হারিয়ে যেতে থাকে। যা এখন কেবলই স্মৃতি।’
এদিকে ফেসবুকে আপলোডের পর মনির খানের মাছ ধরার ভিডিওটি ভাইরাল হয়ে গেছে। মাত্র দুই দিনেই এর ভিউ ৪৩ লাখ ছাড়িয়ে গেছে। পৌনে তিন লাখ রিঅ্যাকশনের সঙ্গে রয়েছে প্রায় সাড়ে ৪ হাজার মন্তব্য। সবাই গায়কের এমন সাদামাটা ইচ্ছে ও কাজে মুগ্ধতা প্রকাশ করছেন।
এমএসএম / এমএসএম
তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত
জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক
একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান
লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত
আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’
‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’
‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’
বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির
যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত
ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে
মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার
দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’