চতুর্থ ধাপের ইউপি নির্বাচন রোববার
তুর্থ ধাপে ৮৪২টি ইউনিয়ন পরিষদ ও তিনটি পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ রোববার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। এ ধাপের ইউপি ভোট ২৩ ডিসেম্বর হওয়ার কথা থাকলেও পরে ভোটগ্রহণের দিন আরও তিন দিন পিছিয়ে দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এসব ইউপি ও পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ইসি জানায়, চতুর্থ ধাপে ৩৮টি ইউনিয়ন পরিষদ ও তিন পৌরসভার ভোটগ্রহণ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে অনুষ্ঠিত হবে। ইভিএম এ ভোটগ্রহণের লক্ষ্যে বিশেষ পরিপত্রও জারি করেছে ইসি। একই সঙ্গে নির্বাচনের সার্বিক পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে মনিটরিং সেল গঠন করা হয়েছে।
ইসির তথ্যানুযায়ী, চতুর্থ ধাপে ইউপি ভোটে চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য এ তিন পদে মোট ৪৬ হাজার ৫৭২টি মনোনয়ন জমা দিয়েছিলেন। রাজনৈতিক দলসহ চেয়ারম্যান পদে মোট ৪ হাজার ৯১৮ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে স্বতন্ত্র হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন তিন হাজার ৫৪৬ জন। সংরক্ষিত নারী সদস্য পদে ৯ হাজার ৮৫০ জন এবং সাধারণ সদস্য পদে ৩১ হাজার ৮০৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে চেয়ারম্যান পদে ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
ইসির প্রতিবেদনে বলা হয়েছে, চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ৪৮ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এই ধাপে মোট ২৯৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১৬টি রাজনৈতিক দল এই ধাপে প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ। এর আগে তৃতীয় ধাপে ৫৬৯ জন, দ্বিতীয় ধাপে ৩৬০ জন এবং প্রথম ধাপে ১৩৮ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ছয় ধাপে ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। এর মধ্যে তিন ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। তৃতীয় ধাপে ১ হাজার ৩টি ইউপিতে ২৮ নভেম্বর, দ্বিতীয় ধাপে ৮৪৮টি ইউপিতে ১১ নভেম্বর, প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন করেছে ইসি। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। অন্যদিকে পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি ৭০৭টি এবং ষষ্ঠ ধাপে ৩১ জানুয়ারি ২১৯টি ইউপিতে ভোটগ্রহণ হবে।
প্রীতি / প্রীতি
উত্তরায় সড়কের অবস্থান ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির সোয়া দুই লাখ সদস্য মোতায়েন
আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা