আবারও সিনেমায় অভিনয় করবেন টেইলর সুইফট
সংগীতশিল্পী টেইলর সুইফটের ভক্তদের জন্য সুখবর। ডেভিড ও রাসেলের নতুন সিনেমায় নাম লিখিয়ে আবারও বড় পর্দায় ফিরে আসছেন জনপ্রিয় সংগীতশিল্পী। তার সঙ্গে সিনেমাটিতে আরও রয়েছেন মার্গট রবি, ক্রিশ্চান বেল, জন ডেভিড, রামি মালেক, জো সালডানা, আনিয়া টেলর-জয়, ক্রিস রক, মাইক মাইয়ার্স, রবার্ট ডি নিরো, মাইকেল শ্যানন এবং টিমোথি অলিফ্যান্টের মতো তারকারা।
আসন্ন এই সিনেমাটি প্রযোজনা করছেন নিউ রেজেন্সি।চলচ্চিত্রটির শিরোনাম, পাশাপাশি প্লটের বিবরণগুলি থেকে শুরু করে সবই গোপন রাখা হয়েছে আপাতত। ডিজনির সঙ্গে কথা পাকাপোক্ত করেই সিনেমাটির মুক্তির তারিখ জানাতে চান পরিচালক।
তবে অনেক গোপনীয়তার মধ্যেও জানা গেল সিনেমাটিতে চমক নিয়ে হাজির হবেন টেইলর সুইফট।
করোনার চলমান মন্দ সময়টা খারাপ কাটছে না টেইলরের। নতুন অ্যালবাম থেকে শুরু করে সব মিলিয়ে বেশ সফল একটি বছর কাটিয়েছেন তিনি।
প্রসঙ্গত, এর আগে ২০১০ সালের রোমান্টিক কমেডি ‘ভ্যালেন্টাইনস ডে’র মাধ্যমে সুইফট তার চলচ্চিত্রে অভিষেক ঘটিয়েছিলেন।
কফিল / কফিল
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?