প্রাণ আপ-এর উদ্যোগে শিশুশ্রমের বিরুদ্ধে রানা ও তাবিবের গান
শিশুশ্রমের বিরুদ্ধে সোচ্চার হতে ও অসহায় শিশুদের পাশে সহায়তার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানিয়ে নতুন একটি গান করেছেন বর্তমান সময়ে জনপ্রিয় ও গলি বয় খ্যাত রানা মৃধা ও তাবিব মাহমুদ।
শনিবার (১২ জুন) বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে প্রাণ আপ-এর উদ্যোগে এই গানটি গেয়েছেন তারা।
শনিবার প্রাণ আপ-এর ইউটিউব পেজে গানটি মুক্তি দেয়া হয়েছে। গানটি লিখেছেন ও সুর করেছেন রানা এবং তাবিব নিজেরাই। প্রায় আড়াই মিনিটের এই গানটির শুটিং হয়েছে মাওয়া ও সদরঘাট এলাকায়।
গানটির বিষয়ে গলি বয় রানা ও তাবিব মাহমুদ বলেন, ‘যে শিশুদের হাতে স্কুল ব্যাগ থাকার কথা, যাদের এখন থাকার কথা খেলার মাঠে, অথচ সমাজের অবহেলিত অনেক শিশু যাচ্ছেন কাজের সন্ধানে, খাবারের সন্ধানে। আমাদের গানে এ কথাগুলোই তুলে ধরা হয়েছে। আশা করছি, গানটি সকলের কাছে ভালো লাগবে।’
তারা আরও বলেন, ‘প্রাণ আপ-এর উদ্যোগে এর আগেও শীতার্তদের সহযোগিতার জন্য বার্তা দিয়ে গান করেছি। এবার শিশুশ্রমের বিরুদ্ধে বার্তা দিয়ে গান করলাম। এজন্য প্রাণ আপ কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ। আগামীতে প্রাণ আপ-এর সহযোগিতায় আরও কাজ করতে চাই।’
প্রাণ আপ-এর হেড অব মার্কেটিং তন্ময় দাস বলেন, ‘প্রাণ আপ সব সময় সমাজের অবহেলিত শিশু ও অসহায় মানুষকে নিয়ে কাজ করে আসছে। গলি বয় রানা ও তাবিব এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাদের মাধ্যমে আমরা শিশুশ্রমের বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিতে এই গানটি তৈরির উদ্যোগ নেই এবং প্রাণ আপ-এর ফেসবুক পেজে গানটি মুক্তি দেই।’
কফিল / কফিল
এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?