ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

জয়নাল হাজারীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-১২-২০২১ রাত ৮:৫২

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও তিনবারের নির্বাচিত সংসদ সদস্য জয়নাল হাজারীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে জয়নাল হাজারীর মৃত্যু সংবাদে ড. হাছান মাহমুদ প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকাশন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

তথ্যমন্ত্রী তার শোকবার্তায় বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ জয়নাল হাজারী ১৯৮৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ফেনী সদর আসন থেকে ১৯৮৬, ১৯৯১ এবং ১৯৯৬ সালে তিনবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৯ সাল থেকে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি  আঞ্চলিক দৈনিক হাজারিকা প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাতা, প্রকাশক এবং সম্পাদক জয়নাল হাজারী গণমাধ্যমসেবী হিসেবেও কাজ করেছেন বলে উল্লেখ করেন ড. হাছান মাহমুদ। 

জামান / জামান

আজ দেবীর বোধন, শারদীয় দুর্গোৎসব শুরু কাল

সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ