ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

নিয়ামতপুরে ৪৩তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন


নিয়ামতপুর প্রতিনিধি  photo নিয়ামতপুর প্রতিনিধি
প্রকাশিত: ২৮-১২-২০২১ দুপুর ২:১৯
‘স্মার্ট ফোনে আসক্তি, পড়াশোনার ক্ষতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর নিয়ামতপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহমেদ। 
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার জাকির হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ আইয়ুব হোসাইন মণ্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও প্রধানগণসহ গণমাধ্যমকর্মীরা।
 
অনুষ্ঠানের শেষে অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় নিয়ামতপুর সরকারী কলেজ, নিয়ামতপুর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, শালবাড়ী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আলাদা আলাদাভাবে তাদের উদ্ভাবনী খণ্ডচিত্র উপস্থাপন করেন। বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এমএসএম / জামান

৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ

অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন

আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক

বিশ্ব হাত ধোয়া দিবস আজ

৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ

দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা

নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির

চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন