ঢাকা রবিবার, ৩ মে, ২০২৬

ছাড়পত্র পেল সিয়াম-পূজার ‘শান’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১২:৩

ঢাকাই সিনেমার আলোচিত জুটি সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘শান’। এতে এখানে মূখ্য চরিত্রে আছেন সিয়াম। তার নায়িকা পূজা চেরি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ জুটির তৃতীয় সিনেমাটি বিনা কর্তনেই সেন্সর ছাড়পত্র পেয়েছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির পরিচালক এম রাহিম। তিনি জানান, গত রোববার (২৬ ডিসেম্বর) সেন্সর বোর্ডে প্রদর্শনের পর সিনেমাটিকে ছাড়পত্র দেয়া হয়েছে। বোর্ডের সদস্যরা সিনেমাটির প্রশংসা করেছেন বলেও জানান তিনি।

এর ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ৭ জানুয়ারি সিনেমাটি মুক্তি মুক্তি দিতে আর কোনো বাধা থাকল না।পরিচালক এম এ রাহিম বলেন, “আলহামদুলিল্লাহ ‘শান’ চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে প্রদর্শনের পর এটিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। একই সঙ্গে বোর্ডের সদস্যদের কাছেও প্রশংসিত হয়েছে সিনেমাটি। আমাদের টিমের সকল কলাকুশলীদের এবং টেকনিশিয়ানদের ধন্যবাদ জানাই, তাদের সকলের পরিশ্রমের ফলেই আজকে আমরা চলচ্চিত্রটি দর্শকদের মাঝে তুলে ধরার অনুমোদন পেয়েছি।”

সিনেমাটিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন তাসকিন রহমান, সৈয়দ হাসান ইমাম, চম্পা, অরুনা বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, সত্য ঘটনাকে কেন্দ্র করে সিনেমাটির কাহিনি সাজিয়েছেন আজাদ খান। এর ক্রিয়েটিভ প্রধানও তিনি। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন যৌথভাবে আজাদ খান ও নাজিম উদ দৌলা। ফিলম্যান প্রডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন ওয়াহিদুর রহমান এবং এম আতিকুর রহমান।

শাফিন / শাফিন

তারকাবহুল রাজা শিবাজি’র শুরুতেই বাজিমাত

জেল থেকে যেভাবে ‘আলোর পথ’ পেলেন অভিনেতা সিদ্দিক

একটা গল্প, যা বদলে দেবে সবকিছু : শাকিব খান

লাবণ্য মিডিয়া হাউজ ও আদিত্য কমিউনিকেশনের আয়োজনে ‘রঙ্গিলা বৈশাখ ১৪৩৩’ উদযাপিত

আবারো দেখা যাবে রাঙামাটিতে ধারণকৃত ‘ইত্যাদি’

‘ইন্ডাস্ট্রিতে আমার কথা ভাবার জন্য কেউ ছিল না’

‘আমার জীবনে প্রেমের সংখ্যা কম, কিন্তু স্থায়িত্ব বেশি’

বিচ্ছেদ ভুলে পুরোনো প্রেমে হানিয়া আমির

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

ঐশ্বরিয়ার বিয়ের শাড়ির দাম শুনে এখনও চমকে ওঠেন অনেকে

মানুষের জীবনের মূল্য নিয়ে আক্ষেপ শবনম ফারিয়ার

দেড় ঘণ্টার মেগা এপিসোডে শেষ হচ্ছে ‘এটা আমাদেরই গল্প’

কটাক্ষের শিকার সাই পল্লবী