ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভারতে একদিনে মৃত্যু প্রায় ৪ হাজার, কমেছে সংক্রমণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১২:১

ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও কমলেও আবার বেড়েছে মৃত্যু। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দৈনিক সংক্রমণ ছিল ৭০ হাজারের কম। তবে মারা গেছেন প্রায় ৪ হাজার মানুষ।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। এ বছর ১ এপ্রিলের পর এটিই সবচেয়ে কম দৈনিক আক্রান্তের সংখ্যা। নতুন সংক্রমণ যোগ হওয়ায় দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯৫ লাখ ছাড়িয়ে গেছে। ভারতে সংক্রমণের হার গত এক সপ্তাহ ধরেই ৫ শতাংশের নিচে রয়েছে। পাশাপাশি কমছে সক্রিয় রোগীর সংখ্যাও।

তবে সংক্রমণ কমলেও কমছে না দৈনিক মৃতের সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জনের। এর ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা এখন ৩ লাখ ৭৪ হাজার ৩০৫ জন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমএসএম / এমএসএম

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শতশত স্কুলে শিক্ষার্থীদের ব্লকেড

ওমান উপকূলে ট্যাংকারে হামলা, ১১ ভারতীয় ক্রু আহত