‘২০৩৫ সালে বাংলাদেশ বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, বিশ্বের শীর্ষ ৪১তম বড় অর্থনীতির দেশের মধ্য বাংলাদেশও রয়েছে। প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ২০৩৫ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ।
বুধবার (২৯ ডিসেম্বর) সকালে হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘বণিক বার্তার দ্বিতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন-২০২১’ এ মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি একথা বলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন, ড. সালেহউদ্দিন আহমেদ, ড. আতিউর রহমান ও অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুর রউফ তালুকদার।
দ্য সিটি ব্যাংক লিমিটেডের এমডি ও সিইও মাসরুর আরেফিনের স্বাগত বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।
গভর্নর ফজলে কবির বলেন, দেশের প্রবৃদ্ধি বাড়লেও সামনের দিনগুলোতে আমাদের অর্থনীতিতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা এবং করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে ভূমিকা পালন করেছে কেন্দ্রীয় ব্যাংক। করোনার কারণে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, নতুন করে দারিদ্র্যসীমা বেড়েছে।
তবে আশার দিক হলো করোনায় বিশ্বের অন্যসব দেশের তুলনায় বাংলাদেশের অর্থনীতি তেমন একটা বিপর্যস্ত হয়ে পড়েনি। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে অর্থনৈতিক নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
শাফিন / শাফিন
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম