লঞ্চে আগুন : তদন্ত কমিটির মেয়াদ বাড়ল
এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লেগে হতাহতের ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গঠিত তদন্ত কমিটির মেয়াদ বুধবার (২৯ ডিসেম্বর) থেকে আরও তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। বুধবার রাতে এ তথ্য জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম খান।
তিনি জানান, তদন্ত কমিটির মেয়াদ বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে আজ আবার তিন কার্যদিবস বাড়ানো হয়েছে। তিন কর্মদিবস পর তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।
গত ২৩ ডিসেম্বর দিবাগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এখন পর্যন্ত লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ৪৩ জনে দাঁড়িয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেকে। আর এখনো খোঁজ মেলেনি বহু মানুষের।
এ দুর্ঘটনা তদন্তে ২৪ ডিসেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ) তোফায়েল ইসলামকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। প্রতিবেদন দাখিলে কমিটিকে তিন কর্মদিবস সময় দেওয়া হয়েছিল। সেই সময় আরও তিন কর্মদিবস বাড়ানো হয়েছে।
জামান / জামান
সিনিয়র সচিব হলেন শহীদুল হাসান ও আবদুল খালেক
৪৫তম বিসিএস থেকে ১৭০২ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ
অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ-চীন
আজমপুরে দ্বিতীয় দিনেও শ্রমিকদের সড়ক অবরোধ
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৭৫৯, উদ্ধার অস্ত্র-মাদক
বিশ্ব হাত ধোয়া দিবস আজ
৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
দায়িত্বে অবহেলায় পুলিশ সদস্য প্রত্যাহার, অভিযুক্তসহ মারধরকারীরও সাজা
নিরাপদ অভিবাসনে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
চাকরির প্রলোভনে রাশিয়ায় ৩০ বাংলাদেশি পাচার, ইউক্রেন যুদ্ধে নিহত ২০
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ