সহজেই তৈরি করুন রুই মাছের ভর্তা
গরম ভাতের সঙ্গে ভর্তার যেকোনো পদ বাঙালির ভীষণ প্রিয়। ভর্তা যে কেবল সবজি দিয়ে হয় তা কিন্তু নয়। বরং নানা স্বাদের মাছের ভর্তাও বেশ সুস্বাদু। বাড়িতে রুই মাছ কেনা হয় নিশ্চয়ই। এই সাধারণ স্বাদের রুই মাছ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন সুস্বাদু ভর্তা। চলুন রেসিপি জেনে নেয়া যাক-
তৈরি করতে যা লাগবে : রুই মাছের সিদ্ধ কিমা ২ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, ধনিয়া পাতা কুচি আধা কাপ বা প্রয়োজনমতো, সয়াবিন তেল পরিমাণমতো, হলুদ সামান্য, লবণ পরিমাণমতো।
তৈরি করবেন যেভাবে : রুই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিন। এবার সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ মাছের কাঁটা বেছে নিন। প্যানে সয়াবিন তেল দিয়ে গরম হতে দিন। সামান্য গরম হয়ে এলে মাছের কিমা ও সামান্য লবণ দিয়ে ভেজে নিন বাদামি করে ভেজে নিন। এরপর তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি ও প্রয়োজনমত লবণ দিয়ে ভর্তা তৈরি করে নিন।
জামান / জামান
মানুষ যে কারণে অপমানের স্মৃতি ভোলে না!
প্রতিদিন মাত্র ৫ মিনিটের ব্যায়ামেই হতে পারে দীর্ঘ জীবন
চিনির বদলে গুড় কি বেশি স্বাস্থ্যকর?
রাগ নিয়ন্ত্রণে থাকে না? এভাবে চেষ্টা করুন
থাইরয়েডে সমস্যার ৯ লক্ষণ জেনে নিন
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত