কোরিয়ান সিনেমার নায়িকা হচ্ছেন এনা
বাংলা সিনেমার পাশাপাশি বলিউডে কাজ করছেন কলকাতার অনেকেই। তবে সবার থেকে একধাপ এগিয়ে এ প্রজন্মের অভিনেত্রী এনা সাহা চলে গেলেন আরও দূরে। তিনি অভিনয় করতে যাচ্ছেন কোরিয়ান সিনেমায়। এই খবরটি বেশ সাড়া ফেলেছে টালিগঞ্জের সিনেমাপাড়ায়।
আনন্দবাজারের বরাতে জানা গেছে, এনা নিজেই কোরিয়ান ছবিতে কাজ করার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, তার সিনেমার সহ-প্রযোজক কিংবদন্তি কোরিয়ান অভিনেতা জ্যাকি চ্যানের সহকারী ইয়াং জান জিং। প্রায় ৭০টি ছবিতে তিনি অভিনেতার স্টান্টম্যান হিসেবে কাজ করেছেন। এনার বিপরীতে থাকবেন কোরিয়ার প্রথম সারির দুই নায়ক।
কেমন হবে ছবির গল্প? এনা জানান, ‘ইতিহাসের পাতা থেকে উঠে আসবে তার এবং দুই নায়কের চরিত্র। তিনি এক ভারতীয় রানির ভূমিকায়। বিপরীতে দুই রাজা। ফলে, ডাবিং করতে হবে না তার সংলাপ। সম্ভবত এনার মুখে হিন্দি সংলাপই শোনা যাবে।’
শুধু গল্প বা নায়িকা নির্বাচনেই নয়, শুটিংয়েও থাকবে ভারতের ছোঁয়া। শোনা যাচ্ছে, ছবির ৪০ শতাংশ শুটিং হবে ভারতে। ৬০ শতাংশ কোরিয়ায়। জানুয়ারির শেষে চুক্তি সই করবেন এনা। ফেব্রুয়ারিতে হবে শুটিং।
শাফিন / শাফিন
ফের শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি’, ১৮ বিষয়ে চলবে প্রতিযোগিতা
কলকাতা থেকে কবীর সুমন : আমি অভিভূত
শোবিজে কাজের পরিবেশ ও ব্যক্তিত্ব নিয়ে দীপা খন্দকারের ভাবনা
বাস্তব জীবনের মাতৃত্বে আবেগপ্রবণ পরিণীতি চোপড়া
এক সময় গরীব ছেলে পছন্দ ছিল : প্রভা
রাজকীয় রূপে ধরা দিলেন ঐশ্বরিয়া রাই
রাত আমার আকাশ জানার আকাশ দেখার সময়
আবার মুক্তি পাচ্ছে ‘স্পাইডার ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, যোগ হবে নতুন দৃশ্য
আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল: সাদিয়া জাহান প্রভা
রণবীর–আলিয়ার রোমান্টিক ছবি ঝড় তুলেছে
‘টেইলর সুইফট সংগীতকে ধ্বংস করেছে’
বাবা হলেন জুবিন নটিয়াল