ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নেতানিয়াহু যুগের অবসান


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১২:৪৪

ইসরাইলে বেনিয়ামিন নেতানিয়াহুর এক যুগের শাসনের অবসান হলো। দীর্ঘ ১২ বছর শাসন করার পর ক্ষমতা হারালেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির নবগঠিত জোট সরকার সংসদের অনুমোদন পাওয়ায় তার বিদায় ঘটল। নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হলেন ডানপন্থী জাতীয়তাবাদী জামিনা পার্টির নাফতালি বেনেট। তিনি দেশটির ১৩তম প্রধানমন্ত্রী হলেন।

জোট গঠনের শর্ত হিসেবে বেনেট ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। এরপর পরবর্তী দুই বছরের জন্য তিনি মধ্যপন্থী ইয়েস আতিদ পার্টির জাইর লাপিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। দেশটির সংসদে মাত্র ১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন নাফতালি বেনেট। তার পক্ষে ৬০ এবং বিপক্ষে ৫৯ ভোট পড়ে।

ইসরাইলের নতুন জোট সরকারে মোট আটটি দল রয়েছে। এর মাঝে ফিলিস্তিনপন্থী দলও রয়েছে।

এদিকে বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার বিচার চলছে। তিনি যদিও অভিযোগ অস্বীকার করেছেন, তবুও সবকিছু পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

উল্লেখ্য, নেতানিয়াহু প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯৬ সালে প্রথমবার ক্ষমতায় আসেন।

জামান / জামান

নতুন নিয়মের আওতায় শত শত স্থায়ী বসবাসের আবেদন বাতিল কুয়েতে

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৩

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

হরমুজ নিয়ে ওমানের সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে: ইরান

উত্তেজনার মধ্যে ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধস, স্কুল বন্ধ ঘোষণা

ট্রাম্পের সফরের আগে গলফ মাঠ থেকে অস্ত্রধারী গ্রেপ্তার

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় একদিনে নিহত ২৬